Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'চেঁচালে তোদেরও মেরে ফেলব'- স্ত্রীকে খুনের পর সন্তানদের হুমকি, সুতিতে শোরগোল

রাতে স্ত্রীর সঙ্গে একদফা চিৎকার চেঁচামেচি করে। সোমবার সকালেও ঝামেলার মধ্যে আচমকা হাসুয়াতে করে সে স্ত্রীর গলায় কোপ বসায় বলে অভিযোগ।

'চেঁচালে তোদেরও মেরে ফেলব'- স্ত্রীকে খুনের পর সন্তানদের হুমকি, সুতিতে শোরগোল

ফাইল ছবি।

শেষ আপডেট: 16 June 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: চোখের সামনে মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখে আর্তনাদ করে উঠেছিল তিন নাবালক। কিন্তু মুহূর্তেই বাবার চোখ রাঙানিতে চুপ মেরে যায় তারা। ঘটনার জেরে শোরগোল মুর্শিদাবাদের সুতিতে( Murshidabad, Suti)।

পুলিশ সূত্রের খবর, তিন সন্তানের সামনেই স্ত্রী রেশমি বিবিকে ‘খুন’ করার অভিযোগ উঠেছে রেশমির স্বামী মসিবুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই সে ফেরার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ মাঠপাড়া এলাকায় তিন সন্তানকে নিয়ে থাকতেন রেশমি বিবি (২২)। স্বামী মসিবুল পেশায় পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে বাইরে থাকেন।

স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে, রবিবার বাড়ি ফিরেছিল মসিবুল। রাতে স্ত্রীর সঙ্গে একদফা চিৎকার চেঁচামেচি করে। সোমবার সকালেও ঝামেলার মধ্যে আচমকা হাসুয়াতে করে সে স্ত্রীর গলায় কোপ বসায় বলে অভিযোগ। 

পুলিশের কাছে মায়ের খুনের বয়ান দিয়েছে তিন নাবালক। পুলিশকে তারা জানায়, চিৎকার করলে বাবা মেরে ফেলার হুমকি দিয়েছিল। ভয়ে চুপ হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```