Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাওবাদীদের নামে হুমকি চিঠি বাঁকুড়ায়, তৃণমূলের বুথ সভাপতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা

মাওবাদী হুমকির নামে আবারও আতঙ্ক ছড়াল জঙ্গলমহলে। বাঁকুড়ার খাতড়া ব্লকের মুকুন্দপুর গ্রামে ‘মাওবাদী’ পরিচয়ে হুমকি চিঠি পাঠানো হল এক তৃণমূল বুথ সভাপতির নামে। 

মাওবাদীদের নামে  হুমকি চিঠি বাঁকুড়ায়, তৃণমূলের বুথ সভাপতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা

শেষ আপডেট: 17 June 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মাওবাদী হুমকির নামে আবারও আতঙ্ক ছড়াল জঙ্গলমহলে। বাঁকুড়ার খাতড়া ব্লকের মুকুন্দপুর গ্রামে ‘মাওবাদী’ পরিচয়ে হুমকি চিঠি পাঠানো হল এক তৃণমূল বুথ সভাপতির নামে। বিষয়টি ঘিরে  চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।

হুমকির নিশানা করা হয়েছে প্রাক্তন বনকর্মী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্রকে। তাঁর কাছে আসা চিঠি বানান ভুলে ভরা, অগোছালো, কিন্তু প্রতিটি লাইনে প্রাণনাশ, অপহরণ এবং চাঁদা আদায়ের হুমকি স্পষ্ট।
চিঠিতে ৫০ হাজার টাকা ‘মাওবাদী ফান্ডে’ জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সময় ও জায়গা। রাত্রি সাড়ে এগারোটায় চাতলঘাটের পুকুরপাড়ে টাকা দিয়ে আসতে বলা হয়। না মানা হলে তাঁর নাতিকে অপহরণ এবং গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে।

তবে পুলিশ বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই হুমকি চিঠি সত্যি কি না, বা এর উৎস কোথা থেকে, তা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে জঙ্গলমহলে। বিজেপি নেতারা বলেন, “যদি এটা মাওবাদীরা করে থাকে, তাহলে তারা জানে কার কাছে কত চুরির টাকা আছে! একটা বুথ সভাপতির কাছেই যদি ৫০ হাজার টাকার দাবি ওঠে, তাহলে বড় নেতাদের কাছে কত টাকা লুকিয়ে আছে, সেটা আন্দাজ করা যায়!”

এই হুমকি আদৌ কোনও মাওবাদী সংগঠনের তরফে, নাকি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পরিকল্পিত কোনও চক্রান্ত? তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মাওবাদীদের নামে হুমকি চিঠি বাসিন্দাদের মধ্যেও আলোড়ন ফেলেছে।


```