অভিষেকের দাবি, বর্তমান বিজেপি অটলের সেই ‘রাজধর্ম’ ভুলে গিয়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 26 December 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ‘রাজধর্ম’র (Raj Dharma) বার্তা সামনে এনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই পুরনো ভিডিও টুইট করে অভিষেকের বার্তা, ক্ষমতায় থেকেও আজ শাসকশিবির সেই আদর্শের সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে (This is not governance, but moral decline)।
শুক্রবার টুইটে অটলবিহারীর বিবৃতি তুলে ধরে অভিষেকের অভিযোগ, দেশের সামাজিক পরিবেশকে পরিকল্পিত ভাবে বিষাক্ত করা হচ্ছে। তাঁর কথায়, 'ক্ষমতার আস্ফালনে বলীয়ান শাসক দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর প্রকাশ্য আক্রমণ চালাচ্ছে। ভয়, হুমকি, গণপিটুনি ও ঘৃণার রাজনীতি— ধর্মের মোড়কে এগুলিই এখন বৈধতা পাচ্ছে'।
অভিষেকের বক্তব্য, যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরাই হিংসার নেপথ্যে থাকেন এবং সেই হিংসার রক্ষকদেরই পুরস্কৃত করা হয়, তখন শাস্তিহীনতা রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়। তাঁর কথায়, “এটা আর শাসন নয়, এটা নৈতিক পতন।” সংবিধানবিরোধী এই আক্রমণ দেশের ভিত্তি, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’কে চূর্ণ করছে বলেও মত তাঁর।
India’s climate is being deliberately poisoned.
Right-wing forces, emboldened by power, are openly attacking Dalits, STs and minorities - through fear, lynching, threats and hate, all under the garb of religion.
When those in power are the perpetrators and reward the protectors… pic.twitter.com/t3B8HajWJD— Abhishek Banerjee (@abhishekaitc) December 26, 2025
এই প্রেক্ষাপটেই তিনি বাজপেয়ীর সেই মন্তব্যের ভিডিও তুলে ধরেন, যেখানে মোদীকে পাশে বসিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, 'শাসকের কর্তব্য, সকল নাগরিককে সমান চোখে দেখা, কোনও জাতপাত বা ধর্মের বিভাজন নয়; রাষ্ট্রের দায় সকলকে রক্ষা করা'।
অভিষেকের দাবি, বর্তমান বিজেপি শাসন অটলের সেই ‘রাজধর্ম’ ভুলে গিয়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে।
এখানেই না থেমে অভিষেকের সতর্কবার্তা, আজ নীরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপস করা এবং ইতিহাস সেই নীরবতাকে ক্ষমা করবে না। অভিষেকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ধর্মের নামে বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিভাজন বাড়াচ্ছে শাসকদল। তবে বিজেপির একাংশ এই অভিযোগ মানতে নারাজ।
পর্যবেক্ষকদের মত, অটল বিহারীর বক্তব্যকে হাতিয়ার করে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে বিরোধী সুরকে আরও তীব্র করলেন অভিষেক, ঘৃণা ও হিংসার প্রশ্নে দলীয় অবস্থানও সেখানে স্পষ্ট হল।