Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের বুলেট প্রুফ গাড়িতে না উঠলে আমি এতক্ষণ মর্গে থাকতাম: শুভেন্দু

শুভেন্দু এও বলেন, "কোচবিহারের এসপি-কে এর জবাব দিতে হবে। আমি যা করার করব। রাজ্য সরকারের এই প্রশাসনিক নিস্ক্রিয়তা মেনে নেওয়া যায় না।"

পুলিশের বুলেট প্রুফ গাড়িতে না উঠলে আমি এতক্ষণ মর্গে থাকতাম: শুভেন্দু

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 August 2025 22:26

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে (Cooch Behar) গিয়ে হামলার মুখে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গাড়ির কাচ ভাঙা, পাথর ছোড়ার অভিযোগ তুলে সরব হলেন তিনি। সরাসরি অভিযোগ করলেন রাজ্যের শাসকদল ও পুলিশের বিরুদ্ধে।

এদিন কোচবিহার পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে নিজের বুলেটপ্রুফ গাড়ির ভাঙা কাচ দেখিয়ে শুভেন্দু বলেন, "তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তা হলে এতক্ষণ মর্গে থাকতাম। পুলিশের সামনে এই হামলা হয়েছে।"

শুধু তাই নয়, শুভেন্দুর দাবি, "এই হামলার পিছনে আছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে হামলা চালানো হয়েছে। কাঠের মোটা ডাণ্ডা, পাথর— সব ব্যবহার করা হয়েছে। মেরে ফেলতেই কনভয়ে অ্যাটাক করা হয়েছে।"

পরে এসপি অফিসের বিক্ষোভ মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, "মহাদেব রক্ষা করেছেন। মমতাকে হারিয়েছি, তাই ওদের অত রাগ।"

হামলার বর্ণনা দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, গাড়ির জানলার কাচে ২০ বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। তাতে ভাঙতে না পেরে গাড়ির পিছনের কাচ পাথর দিয়ে ভেঙেছে। 

শুভেন্দুর আরও অভিযোগ, "আমি সোমবার রাতেই স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে লিখিতভাবে জানিয়েছিলাম যে কোচবিহারে আসছি। তাও কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। বরং পুলিশের সামনেই পরিকল্পিত হামলা হয়েছে। আমি আগেই জানতাম ওরা এটা ঘটাবে।"

তিনি স্পষ্ট করে জানান, "কোচবিহারের এসপি-কে এর জবাব দিতে হবে। আমি যা করার করব। রাজ্য সরকারের এই প্রশাসনিক নিস্ক্রিয়তা মেনে নেওয়া যায় না।"

এদিকে, এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অবশ্য শুভেন্দুর আনা হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উদয়ন বলেন, "হামলার অভিযোগ মিথ্যে। শুভেন্দু এবং তাঁর দল যেভাবে বাংলা ভাষা ও বাঙালিকে অপমান করছেন তারই প্রতিবাদে এদিন কোচবিহারের মোড়ে মোড়ে কালো পতাকা নিয়ে ধিক্কার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে জয় বাংলা স্লোগান জানিয়ে ওকে ধিক্কার জানানো হয়। সেটাকেই অতিরঞ্জিত করে শুভেন্দু হামলার মিথ্যে নাটক করছেন।" তবে বাংলা ও বাঙালিকে আক্রমণ করলে এরকমই জবাব মিলবে বলেও জানান উদয়ন।

 তবে এই হামলার অভিযোগ প্রসঙ্গে জেলা বা রাজ্য পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

বিজেপি সূত্রে খবর, এই ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। 


```