Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা! অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই আক্রমণ

বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালিয়েছেন তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। গোটা ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। 

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা! অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই আক্রমণ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 August 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাসকদলের বাধার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Suvendu Adhikari)।

 অভিযোগ, এদিন কোচবিহারে (Cooch Behar) প্রবেশের মুখে ঘাগড়াগড়ে বিরোধী দলনেতার কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কিছু সমর্থক। অভিযোগ, শুভেন্দুর কনভয়ের কয়েকটি গাড়িতে ইটও ছোড়া হয়। ইটের ঘায়ে ভেঙে যায় শুভেন্দুর গাড়ির পিছনের জানালার কাচ। হামলায় পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালিয়েছেন তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। গোটা ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ।

সম্প্রতি কোচবিহারে বিজেপির পর পর তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদে এদিন এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির। ওই কর্মসূচিতে যোগ দিতে এবং জেলা নেতৃত্বর সঙ্গে বসে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এদিন কোচবিহারে গিয়েছেন বিরোধী দলনেতা।

অভিযোগ, শুভেন্দুর এই সফরের খবর পেয়ে এদিন সকাল থেকে কোচবিহারের বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। স্থানীয় সূত্রের খবর, ঘাগড়াগড়ে এদিন শুভেন্দুর কনভয় পৌঁছতেই কালো পতাকা হাতে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা। বিজেপির অভিযোগ, ওই সময়ই কয়েকজন শুভেন্দুর গাড়ি এবং কনভয়ের অন্য গাড়িগুলি লক্ষ্য করে ইট ছোড়ে। এমনকী লাঠিতে করে গাড়িতে আঘাতও করা হয়। তারই জেরে শুভেন্দুর গাড়ির পিছনের জানালার কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি গাড়ি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ দ্রুত শুভেন্দুর কনভয়কে বিক্ষোভস্থল থেকে বের করিয়ে দেয়। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারতো। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তবে তৃণমূলের তরফে হামলার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

কোচবিহারের নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, "হামলার অভিযোগ মিথ্যে। শুভেন্দু এবং তাঁর দল যেভাবে বাংলা ভাষা ও বাঙালিকে অপমান করছেন তারই প্রতিবাদে এদিন কোচবিহারের মোড়ে মোড়ে কালো পতাকা নিয়ে ধিক্কার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে জয় বাংলা স্লোগান জানিয়ে ওকে ধিক্কার জানানো হয়। সেটাকেই অতিরঞ্জিত করে শুভেন্দু হামলার মিথ্যে নাটক করছেন।" 

ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, "পুলিশের উপস্থিতিতে যেভাবে বিরোধী দলনেতার ওপর হামলা হল, তাতে স্পষ্ট বাংলায় আইনের শাসন নেই।" 

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। ওই প্রসঙ্গ টেনে সুকান্ত এও বলেন, "কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ছাড়া বাংলায় মানুষের ভোটাধিকার প্রয়োগ সম্ভব নয়। এ ব্যাপারে যেখানে যা জানানোর আমরা জানাব।"

পুলিশের উপস্থিতিতে হামলা নিয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। 


```