Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বন্যা দুর্গতদের কাছে সরকারি ত্রাণ ঠিক মতো পৌঁছচ্ছে কি না, কোথায় কী ঘাটতি রয়েছে— সেই সব বিষয়েই রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব।

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 August 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টি ও ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র ছাড়া জলের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি (Flood)। জলমগ্ন বহু এলাকা। বহু মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে মঙ্গলবার বন্যা কবলিত আরামবাগের (Arambagh) বিভিন্ন এলাকা পরিদর্শনে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamamta Banerjee)।

সূত্রের খবর, এদিন সকালে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে খতিয়ে দেখা হয় বন্যা পরিস্থিতি। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের কাছে সরকারি ত্রাণ ঠিক মতো পৌঁছচ্ছে কি না, কোথায় কী ঘাটতি রয়েছে— সেই সব বিষয়েই রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব।

একইসঙ্গে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির অগ্রগতি নিয়েও খোঁজখবর নেন তিনি। প্রসঙ্গত, এই প্রকল্পের সূচনা হয়েছে গত ২ অগস্ট থেকে।

নবান্ন সূত্রে খবর, আজ মুখ্যমন্ত্রী আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন হুগলির কামারপুকুর। সেখানে রামকৃষ্ণ মঠে একটি অতিথিশালা এবং একটি পার্কিংয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

আরামবাগ চটি মোড় এবং কামারপুকুর মঠ সংলগ্ন এলাকায় দুটি অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে। ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী খানাকুল, আরামবাগ, পুরশুড়া সহ বন্যাকবলিত একাধিক অঞ্চলের মানুষদের হাতে ত্রাণ তুলে দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সড়কপথেই মুখ্যমন্ত্রীর আরামবাগে পৌঁছনোর কথা রয়েছে। তাঁর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নিরাপত্তা ও জনসমাগম সামাল দিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।
 


```