Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমাদের পাড়া, আমাদের সমাধান—দু’দিনেই শিবিরে হাজির সাড়ে চার লক্ষ মানুষ, কী বললেন মুখ্যসচিব?

প্রতি তিনটি বুথে একটি করে শিবির, এক একটি বুথে বরাদ্দ ১০ লক্ষ টাকা। প্রশাসনের লক্ষ্য, আগামী জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করা।

আমাদের পাড়া, আমাদের সমাধান—দু’দিনেই শিবিরে হাজির সাড়ে চার লক্ষ মানুষ, কী বললেন মুখ্যসচিব?

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতো শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প (Amader Para Amader Samadhan)। সরকারি দাবি, এই কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। 

সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, প্রথম দু’দিনেই রাজ্যের ১২০০টি শিবিরে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন।

মুখ্যসচিব বলেন, “মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাতে স্পষ্ট—এলাকাভিত্তিক বহু সমস্যার দ্রুত সমাধান সম্ভব।”

প্রকল্পে প্রতি তিনটি বুথে একটি করে শিবির, এক একটি বুথে বরাদ্দ ১০ লক্ষ টাকা। প্রশাসনের লক্ষ্য, আগামী জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করা।

এদিন মুখ্যসচিব ডিভিসির জলছাড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “১৮ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত ডিভিসি প্রায় ৫০ হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে। তাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জেলায়, বহু মানুষকে নিরাপদ স্থানে সরাতে হয়েছে। খুলতে হয়েছে ত্রাণ শিবিরও।”

 শিবিরে কী কী পরিষেবা মিলবে?

নবান্ন থেকে পাঠানো নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পে আপাতত ১৬টি সমস্যা চিহ্নিত করে সমাধানের কথা বলা হয়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আরও দু’টি ক্ষেত্র।

প্রধান কাজগুলির মধ্যে রয়েছে:

নলকূপ বসানো ও মেরামতি

বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ

এলইডি বা সোলার লাইট বসানো/মেরামতি

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদ সংস্কার

প্রাইমারি স্কুলে রঙ করা, বেঞ্চ বসানো

শৌচালয় নির্মাণ ও সংস্কার

পুকুর সংস্কার ও ঘাট বাঁধানো

বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন

কমিউনিটি সেন্টার ও বাসস্টপ মেরামতি

ফুটপাত তৈরি ও সংস্কার

অ্যাম্বুল্যান্স ব্যবস্থা

বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান

রিকশা/অটো স্ট্যান্ড নির্মাণ

শুধু পরিকাঠামো নয়, এই প্রকল্প কর্মসংস্থানের নতুন দিকও খুলে দিতে পারে বলে মনে করছে প্রশাসন। কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় বহু গ্রামীণ প্রকল্পে টান পড়েছে। সেই অভাব পূরণের চেষ্টাও করা হবে এই উদ্যোগের মাধ্যমে—এমনটাই বার্তা নবান্নের।


```