Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি, শিল্পক্ষেত্রে রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা

এর আগে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিনিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। 

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি, শিল্পক্ষেত্রে রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা

মুখ্যমন্ত্রী ও আদানি গোষ্ঠী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: শিল্পক্ষেত্রে রাজ্যে বড়সড় বিনিয়োগের (Industrial Sector) সম্ভাবনা তৈরি হল সোমবার। নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বৈঠকে ছিলেন গৌতমের ছেলে করণ আদানিও।

বিশেষ সূত্রে খবর, বৈঠকে রাজ্যে পরিকাঠামো, বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সূত্র বলছে, এই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী।

এর আগে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিনিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। এবার আদানির সঙ্গে এই বৈঠককে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে শিল্পমহলে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠক ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ এবং সরকারের সক্রিয় ভূমিকা বিনিয়োগকারীদের আকর্ষিত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, "বিভিন্ন গোষ্ঠীর আগ্রহ প্রমাণ করছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা আজ বিনিয়োগের এক নতুন ঠিকানা।"

উল্লেখ্য, এর আগেও আদানি গোষ্ঠী দক্ষিণবঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল। তবে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকের পর সেই সম্ভাবনা আরও জোরদার হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, তাজপুর বন্দর আদানি গোষ্ঠীকে দিয়েছিল রাজ্য। পরবর্তীকালে অজানা তাজপুর বন্দর নিয়ে কারণে দূরত্ব তৈরি হয়। যার জেরে রাজ্য ওই চুক্তি বাতিল করে। সূত্রের খবর, এদিনের বৈঠকে এনিয়েও আলোচনা হয়েছে। তবে আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের বিষয়ে এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যসচিব মনোজ পন্থ। 


```