Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুভেন্দু ঠিকই বলেছেন'! বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

সম্প্রতি শুভেন্দু দাবি করেছিলেন, 'বহু WBCS ও IAS অফিসার তাঁকে ‘তথ্য দিয়ে সাহায্য করছেন’। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছিল। 

'শুভেন্দু ঠিকই বলেছেন'! বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

হুমায়ুন কবীর ও শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরক মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানালেন তিনি। হুমায়ুনের কথায়, "শুভেন্দু ঠিকই বলেছেন। আমি ওঁর বক্তব্যের সঙ্গে এক মত।"

সম্প্রতি শুভেন্দু দাবি করেছিলেন, 'বহু WBCS ও IAS অফিসার তাঁকে ‘তথ্য দিয়ে সাহায্য করছেন’। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছিল। 

এমন আবহে শুভেন্দুর সুরে সুর মিলিয়ে হুমায়ুন কবীর বলেন, “আমরা জানি মুর্শিদাবাদে এমন অনেক অফিসার আছেন, যারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন। ভিতরে ভিতরে তাঁকে মদত দেন। কান্দির আইসি-কে গিয়ে জিজ্ঞাসা করুন, শুভেন্দু তোমার কে হয়?” তাঁর দাবি, এই আধিকারিকেরা শুভেন্দুকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য দিয়ে সাহায্য করছেন।

গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, “১০০-র বেশি WBCS অফিসার, ২০ জনেরও বেশি IAS অফিসার আমাকে এসআইআর সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করছেন। কারণ, ওঁরাও চান প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক।” তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

এসআইআর (Special Intensive Revision) নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই এই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের একাংশ অবশ্য হুমায়ুনের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। কিন্তু এভাবে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে দলেরই অনেকে প্রশ্নও তুলছেন। এ ব্যাপারে সম্ভাব্য বিতর্ক প্রসঙ্গে হুমায়ুন বলেন, "যেটা সত্যি সেটাই বলছি।" 


```