Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্বাস্থ্যসচিবকে সরানোর প্রশ্নই নেই, আলোচনার দরজা খোলা রাখলেও অনড় মুখ্যমন্ত্রী

স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ছিলেন। তবে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ছিলেন না। সম্ভবত তার একটা কারণ হল, জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যসচিব পদ থেকে নিগমের অপসারণ দাবি করেছেন।

স্বাস্থ্যসচিবকে সরানোর প্রশ্নই নেই, আলোচনার দরজা খোলা রাখলেও অনড় মুখ্যমন্ত্রী

মুখ্যসচিব মনোজ পন্থ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 October 2024 19:38

দ্য ওয়াল ব্যুরো: সোমবারও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, সরকার ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে সহানুভূতিশীল এবং তা সুনিশ্চিত করার ব্যাপারে দায়বদ্ধ। চিকিৎসকদের ১০ দফা দাবির মধ্যে ৭টি বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে বাকি তিনটি বিষয়ে টাইমলাইন বেঁধে দেওয়া সম্ভব নয়। 

এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ছিলেন। তবে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ছিলেন না। সম্ভবত তার একটা কারণ হল, জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যসচিব পদ থেকে নিগমের অপসারণ দাবি করেছেন। নবান্ন সূত্রের মতে, বৈঠকে নিগম অনুপস্থিত থাকলেও একটা বিষয়ে সরকার একেবারেই অনড় অবস্থান নিয়েছে। তা হল, নিগমকে স্বাস্থ্যসচিবের পদ থেকে কোনওভাবেই এখন সরানো হবে না। 

নবান্নের এক শীর্ষ আমলার মতে, ডাক্তারদের আন্দোলন এখন দিশাহীন। বামপন্থী কিছু সংগঠনের ইন্ধনের কারণেই তাঁরা হয়তো অনশনে নেমে পড়েছেন। নির্যাতিতার ন্যায় বিচার থেকে আন্দোলনের সূচিমুখ ঘুরে গিয়ে সরকারকে রাজনৈতিক ভাবে বিপন্ন করা লক্ষ্য হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এতে বিরক্ত। কারণ, কোনও জেদ বা ইগো না রেখে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে সর্বসম্মতিতে প্রস্তাব গৃহীত হয়েছে। সরকার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছে। তার পরও নতুন করে চাপ তৈরি করা মানে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জানানো। 

নবান্ন সূত্রের মতে, সরকারও বুঝতে পারছে রাজনৈতিক ইন্ধনের কারণে জুনিয়র ডাক্তারদের একাংশ উত্তরোত্তর চাপের খেলায় নেমে পড়েছেন। রাজনীতিতে যাকে বলা হয় ইনক্রিমেন্টাল প্রেশার। স্বাস্থ্যসচিব পদ থেকে নারায়ণ স্বরূপ নিগমকে সরকারকে সরাতে রাজি হয়ে গেলেই তাঁরা এবার হয়তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে শুরু করবেন। সেই সুযোগ আর সরকার দিতে চায় না। 

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে তাঁদের সংগঠনের মধ্যেও মতান্তর তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এই আন্দোলন দিশাহীন। রাজনৈতিক উস্কানিতে পড়ে কয়েকজন জুনিয়র ডাক্তারদের বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অনশনের কারণে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন ওরাই অনশন তুলে নেওয়ার রাস্তা খুঁজতে এই দরজা ওই দরজায় কড়া নাড়া শুরু করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জ্যোতি বসুর সরকারের মতো লাঠি দিয়ে ডাক্তারদের তুলে দেবে না। সরকার আলোচনার রাস্তা খুলে রেখেছে। এখন ওঁরাই ঠিক করুন অনশন কবে তুলবেন।


```