Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লরির ধাক্কায় ভাঙল হাইট বার, যানজটে অবরুদ্ধ চিংড়িহাটা-বাইপাস

দ্য ওয়াল ব্যুরো: হাইট বার ভেঙে যাওয়ার জেরে যানজটে অবরুদ্ধ চিংড়িহাটা ও ইএম বাইপাস। ট্র্যাফিক কন্ট্রোল সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে একটি বড় লরির ধাক্কায় ভেঙে যায় দক্ষিণ দিক থেকে আসা চিংড়িহাটা উড়ালপুলের মুখের হাইট বারটি। ক্ষতি হয় লরিটিও

লরির ধাক্কায় ভাঙল হাইট বার, যানজটে অবরুদ্ধ চিংড়িহাটা-বাইপাস

শেষ আপডেট: 11 October 2018 11:12

দ্য ওয়াল ব্যুরো: হাইট বার ভেঙে যাওয়ার জেরে যানজটে অবরুদ্ধ চিংড়িহাটা ও ইএম বাইপাস। ট্র্যাফিক কন্ট্রোল সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে একটি বড় লরির ধাক্কায় ভেঙে যায় দক্ষিণ দিক থেকে আসা চিংড়িহাটা উড়ালপুলের মুখের হাইট বারটি। ক্ষতি হয় লরিটিও। সঙ্গে সঙ্গে থমকে যায় গাড়ির গতি। বন্ধ করে দেয় ট্র্যাফিক পুলিশ। [caption id="attachment_42079" align="aligncenter" width="1280"] এ ভাবেই ক্ষতিগ্রস্ত হয় লরিটি।[/caption] পুলিশ সূত্রের খবর, অত বড় হাইট বারটি ভেঙে পড়ে যাওয়ায় উড়ালপুলের উপরে গাড়ি ওঠা বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। ফলে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় ইএম বাইপাস দিয়ে। এর ফলে বাইপাসের উপর চাপ বাড়ে উত্তরগামী গাড়ির। শুরু হয় প্রবল যানজট। যানজটের রেশ পৌঁছয় মা উড়ালপুলেও। বিকেলে অফিসটাইম শুরুর আগেই ভাঙা হাইট বার সরিয়ে উড়ালপুল খোলার চেষ্টা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। তা না হলে বিধাননগর, রাজারহাট, সেক্টর ফাইভ এলাকার সমস্ত গাড়ির চাপ বাইপাসের উপরে পড়বে। নাকাল হবেন নিত্যযাত্রীরা। পাঁচটা নাগাদ ফের উড়ালপুলে গাড়ি উঠতে দেওয়া হয়।

```