Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দুষ্টচক্র এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, 'অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষকে স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে।

দুষ্টচক্র এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুষ্টচক্র নিয়ে সতর্ক করলেন মুখ্য়মন্ত্রী

শেষ আপডেট: 7 January 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভাইরাস এইচএমপিভির সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পিছনের হেলিপ্যাড থেকে নবান্নে যাওয়ার আগে এই ভাইরাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দুষ্ট চক্র এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, 'অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়। কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষকে স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে। আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। আমি স্বাস্থ্যসাথী করেছি সারা বছর পরিবারের চিকিৎসার জন্য। এখানে একটা জ্বরেই যদি দুই তিন লাখ টাকা বিল করে দেয় কীভাবে চলবে? তাই আমরা এটা নিয়ে উচ্চস্তরে আলোচনা করেছি। আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।" 

স্বাস্থ্য দফতরের খবর  কর্ণাটকের দুটি শিশু, গুজরাতের একটি, তামিলনাড়ুর দুটি ও কলকাতার একটি শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়েছে। এই রাজ্যে গত বছরের নভেম্বর মাসেও এই ভাইরাসে একটি শিশু আক্রান্ত হয়েছিল। সে সম্পুর্ণ সুস্থ আছে।

সোমবারও মুখ্যমন্ত্রী বলেছিলেন, "এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। এই বিষয়ে বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার সেটাও মানবে। রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি রয়েছে।"


```