Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে হাইকোর্টে হুমায়ুন কবীর

আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, একই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও।

রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে হাইকোর্টে হুমায়ুন কবীর

হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 January 2026 10:43

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গড়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু ভোটের লড়াইয়ের আগে তাঁর মাথাব্যথা এখন নিজের নিরাপত্তা (Security) ঘিরে।

 তিন জন রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষী থাকলেও তা যথেষ্ট নয়, এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন। 

তাঁর আর্জি, রাজ্য পুলিশের নয়, কেন্দ্রীয় বাহিনীর (CAPF) নিরাপত্তা প্রয়োজন। আদালতে তাঁর আইনজীবীর বক্তব্য, বিধায়ক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেই কারণে জেড, জেড-প্লাস অথবা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, একই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, হুমায়ুন এখনও বিধায়ক হলেও তাঁকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তার পরেই তিনি নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তাঁর উপর চাপ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, রাজ্যে একাধিক বিধায়ক কেন্দ্রীয় বা বিশেষ নিরাপত্তা পান। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের অশান্ত পরিস্থিতির কথা তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকি। সেই মামলায় আদালত তাঁর আবেদনে সাড়া দিয়েছিল। এবার একই পথ ধরলেন ভরতপুরের বিধায়ক।

হুমায়ুনের দাবি, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তার সঙ্গে মসজিদ নির্মাণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে ধমক-চমক আরও বেড়েছে। এই সব মিলিয়েই নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন তিনি।

এখন প্রশ্ন একটাই,  হুমায়ুন কবীরের এই আবেদনে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়। নজর থাকবে আদালতের পরবর্তী শুনানির দিকে।


```