Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Exclusive: স্মার্ট মিটারে স্মার্টলি ঠকানো হচ্ছে আমজনতাকে! কারচুপির অভিযোগ ইলেকট্রিক বিলে

 ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে এই স্মার্ট মিটার বসানো হয়েছে। তার পরপরই আমজনতার জীবন স্মার্ট হওয়া তো দূর কি বাত, বরং আরও বেশি দুর্বিষহ হয়ে পড়েছে।

Exclusive: স্মার্ট মিটারে স্মার্টলি ঠকানো হচ্ছে আমজনতাকে! কারচুপির অভিযোগ ইলেকট্রিক বিলে

স্মার্ট মিটার

শেষ আপডেট: 13 June 2025 13:26

প্রিয়া ধর

স্মার্ট মিটার, (Smart Meter) গোটা রাজ্যবাসীদের কাছে এযাবৎ যেন ত্রাসের নাম। নাগরিকদের জনজীবনকে স্মার্ট ও সহজতর করতে রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রকল্প হিসেবে স্মার্ট মিটারের চিন্তা-ভাবনা পাস হয়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে এই স্মার্ট মিটার বসানো হয়েছে। তার পরপরই আমজনতার জীবন স্মার্ট হওয়া তো দূর কি বাত, বরং আরও বেশি দুর্বিষহ হয়ে পড়েছে।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন   

বিদ্যুতের বেলাগাম বিল (Electric Bill), সেই বিলের হিসেব সংক্রান্ত সমস্যা, এহেন ভূরি ভূরি অভিযোগ উঠে আসছে প্রতিদিন। এই স্মার্ট মিটার কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেই জানাচ্ছেন সাধারণ মানুষ। দ্য ওয়াল এই স্মার্ট মিটার সম্পর্কে বেশ কয়েকজন মানুষের কাছে এই স্মার্ট মিটার কী বা কেন তা নিয়ে সমীক্ষা চালিয়েছে। দেখা গিয়েছে সিকিভাগের এ ব্যাপারে কোনও ধারণাই নেই।

কী এই স্মার্ট মিটার? কীভাবে এর বিল দেখতে হয়? উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই। এখানেই শেষ নয়, বয়স্ক মানুষরা তো মজার ছলে এ কথাও বলছেন যে, মিটার স্মার্ট হলেও তাঁরাই এখনও ততটা স্মার্ট নন যে মিটারটি হ্যান্ডেল করতে পারবেন। কেউ কেউ  বলছেন প্রতিদিন মোবাইলে ইলেকট্রিক বিল সংক্রান্ত ম্যাসেজ ঢুকছে, যা তাঁদের কাছে এক কথায় বিভ্রান্তিকর। মোদ্দাকথা আমজনতা এই স্মার্ট মিটারের পাল্লায় পড়ে হিমশিম খাচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে, দ্য ওয়াল কথা বলেছে, এবেকা (অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনসিউমার) এর সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, স্মার্ট মিটারকে হাতিয়ার করে ভারত সরকার বিদ্যুতের বন্টন ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে চাইছে।

তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বিল ২০২২ নিয়ে এসেছিল, কিন্তু সেই সময় পার্লামেন্টে এই বিল পাস করাতে পারেনি। আর পারেনি বলেই কেন্দ্রীয় সরকার এই সম্পূর্ণ বিষয়টিকে 'রিভেম্প স্কিম' বলে ঘোষণা করেন। তিনি সরকারকে প্রশ্ন করছেন, কেন এত তড়িঘড়ি স্মার্ট মিটার বসানোর কাজ হচ্ছে? সুব্রতবাবুর ব্যাখ্যা, সরকারের তরফে স্মার্ট মিটার বসানোকে বাধ্যতামূলক বলা হলেও, আইনের কোথাও স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। একই সঙ্গে সিকিওরিটি ডিপোজিট জমা রাখার ব্যাপারও বিদ্যুৎ আইনের কোথাও উল্লেখ নেই।

কারও বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে যাওয়ার পর যদি সেই স্মার্ট মিটার আবার তুলে নেওয়ার দাবি জানানো হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে কী ব্যবস্থা রয়েছে? এই প্রশ্নের উত্তরে সুব্রতবাবু জানান- বিদ্যুৎ আইনের ৫৫ নম্বর ধারা এবং ৪৭ নম্বর ধারার সাহায্যে সাধারণ মানুষ স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগ ও স্মার্ট মিটার খুলে নেওয়ার আর্জি জানাতে পারেন।

বলা বাহুল্য, ইতিমধ্যেই রাজ্য জানিয়েছে, আপাতত স্মার্ট মিটার বসানোর কাজ স্থগিত রাখা হচ্ছে। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই সরকারের এহেন সিদ্ধান্ত। এখন দেখার, জনস্বার্থে সরকার ভবিষ্যতে ঠিক কী পদক্ষেপ নেয়।


```