Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার পদ্মশ্রী

উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। এবং আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত, উদ্ধার পদ্মশ্রী

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আরও একগুচ্ছ পদক।

১৫ অগস্ট হিন্দ মোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়। তাঁর প্রায় সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক পদক চুরি যায়। রাষ্ট্রপতির দেওয়া 'পদ্মশ্রী'র রেপ্লিকাটিও ছিল তাতে। বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সেসব নিয়ে যায়।

পুলিশ তদন্তে নেমে চল্লিশ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করে তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার করে।

বুলা চৌধুরী জানিয়েছিলেন তাঁর সব গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। তবে পুলিশের কাজে তিনি খুশি হয়েছিলেন। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে।

সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। এবং আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই ব্যক্তিই মূল অভিযুক্ত।

তার কাছ থেকে বেশ কিছু পদক ও পদ্মশ্রী পদকটিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


```