Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা! স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট

হুমায়ুন কবীরকে (Humayun Kabir) কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা! স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট

হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 January 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: হুমায়ুন কবীরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে কেন্দ্র জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবীর নিজেই। এমনটাই জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

আসলে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে বারবার হুমকি পাচ্ছেন হুমায়ুন। তার উপর মসজিদ নির্মাণ নিয়ে তো ধমক-চমক রয়েইছে। সম্প্রতি আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছিল তাঁর নিজের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের নিয়ে। এই প্রেক্ষিতেই নিজের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

যদিও ভরতপুরের তৃণমূল কংগ্রেস (সাসপেন্ডেড) বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বক্তব্যে তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে উচ্চ আদালত।

মামলার শুনানিতে প্রশ্ন ওঠে, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqui) যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা (Central Force Security) পেয়ে থাকেন, তাহলে হুমায়ুন কবীরকে কেন সেই সুরক্ষা দেওয়া হবে না? এই যুক্তি তুলে ধরেন আবেদনকারীর আইনজীবী।

এর জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, বর্তমানে হুমায়ুন কবীর রাজ্য পুলিশের (West Bengal Police) নিরাপত্তা পাচ্ছেন। কিন্তু আদালতে উপস্থিত বিধায়ক নিজেই সেই ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে দাবি করেন। হুমায়ুন কবীর জানান, তাঁর নিরাপত্তার দায়িত্বে মাত্র দু’জন পুলিশ আধিকারিক রয়েছেন, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট নয়। তাঁর আশঙ্কা, তিনি প্রাণঘাতী হামলার ঝুঁকিতে রয়েছেন।

এই প্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Subhra Ghosh) কেন্দ্রের কাছে জানতে চান, কোন পরিপ্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সোমবার আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে।

সেই মতোই এদিন আদালতে হুমায়ুন কবীরের আইনজীবী জানান, নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য মতের অমিল হতেই পারে রাজ্যের শাসক দলের সঙ্গে। তার জন্য হুমায়ুন নিরাপত্তার অভাব বোধ করছেন। বিধায়ক হিসেবে তিনি যে পুলিশের নিরাপত্তা পান তা যথেষ্ট নয়। তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক।

এরপরই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হুমায়ুন কবীরকে দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে।


```