প্রসঙ্গত ২০২৫ সালের জানুয়ারি (SIR News) মাসের ভোটার তালিকায় এরাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম ছিল।
.jpeg.webp)
সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 15 December 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। মঙ্গলবার বেলা বারোটার পর প্রকাশিত হতে চলেছে এরাজ্যের খসড়া ভোটার তালিকা (Voter List)। এনুমারেশন পর্ব (ফর্ম বিলি, জমা ও ডিজিটাইজ করা) শেষ হওয়ার পর গত চারদিন ধরে সেই তথ্য বিশ্লেষণ করার কাজ চলেছে। এখন চলছে তথ্য আপলোড করার কাজ, যা সাধারনের জন্য প্রকাশ করা হবে মঙ্গলবার। কমিশন সূত্রে খবর, যে তথ্য সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে তাতে নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের।
প্রসঙ্গত ২০২৫ সালের জানুয়ারি (SIR News) মাসের ভোটার তালিকায় এরাজ্যের ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম ছিল। অর্থাৎ সেই অর্থে প্রাথমিকভাবে নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের (SIR West Bengal)।
আনকাল্টেবল সংখ্যার মধ্যে মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, ডুপ্লিকেট ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার ৬০৪ জন। এছাড়াও জেন্ডার মিস ম্যাচ বা স্ত্রী-পুরুষ নির্ধারিত না হওয়া ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
এই তালিকার বাইরেও অবশ্য আনম্যাপড (যাদের নাম ২০০২-এর সঙ্গে লিংক হয়নি) সংখ্যা এর মধ্যে ধরা নেই। সেই সংখ্যা শুনানি ও যাচাই পর্বের পর বোঝা যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে কমিশন সূত্রে খবর।