Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মেয়ে চলে গেছে, এবার বাড়িটাও গেল, অসহায় চন্দননগরের নৃত্য শিল্পীর পরিবার

বৃহস্পতিবার চন্দননগরের নাড়ুয়ার বাড়ির দখলও নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃদ্ধ শাশুড়ি ও মাকে নিয়ে অসহায় পরিস্থিতি তনুশ্রীর। বাধ্য হয়ে ঘরের জিনিস পত্র বের করে নেন। বললেন, মেয়ে সুবিচার পাননি। এরমধ্যে ঘর ছাড়া হতে হল। আগামী দিনে কী হবে কিছুই বুঝতে পারছি না। ভাবতেও পারছি না কিছু।"

মেয়ে চলে গেছে, এবার বাড়িটাও গেল, অসহায় চন্দননগরের  নৃত্য শিল্পীর পরিবার

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো,হুগলি: ঘরছাড়া হলেন চন্দননগরের (Chandannagar) নৃত্য শিল্পী সুতন্দ্রার মা। পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নৃত্য শিল্পী সুতন্দ্রার (Sutandra)। সেই ঘটনা আলোড়ন ফেলে। অভিযোগ উঠেছিল ইভটিজারদের গাড়ি ধাওয়া করাতেই দুর্ঘটনা ঘটে। ২০২৫ সালের ২৩ শে ফ্রেব্রুরারি রবিবার রাতে গয়ায় একটি ইভেন্টে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা। দুটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনার কবলে পরে গাড়ি। মৃত্যু হয় সুতন্দ্রার। 

এই ঘটনার পর ভেঙে পরে গোটা পরিবার। ক্যান্সারে মৃত্যু হয়েছিল সুতন্দ্রার বাবার। চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। ঠিকাদারির কাজেও লোকসান হয়েছিল বিস্তর। বাড়ি ও দোকান করে প্রায় ৫০ লক্ষ টাকা ঋণ হয়েছিল। কোনও মতেই শোধ করতে পারেনি তার পরিবার। সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন ঋণ শোধ করার। কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারেনি। ব্যাঙ্কের সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি।

আগেই দোকান ক্রোক করেছিল ব্যাঙ্ক। বৃহস্পতিবার চন্দননগরের নাড়ুয়ার বাড়ির দখলও নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃদ্ধ শাশুড়ি ও মাকে নিয়ে অসহায় পরিস্থিতি তনুশ্রীর। বাধ্য হয়ে ঘরের জিনিস পত্র বের করে নেন। বললেন, মেয়ে সুবিচার পাননি। এরমধ্যে ঘর ছাড়া হতে হল। আগামী দিনে কী হবে কিছুই বুঝতে পারছি না। ভাবতেও পারছি না কিছু।"

 

গত ২৩ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সেই ঘটনায় দাবি করা হয়, মদ্যপান করে কয়েকজন যুবক অন্য একটি গাড়ি নিয়ে সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করে এবং তার জেরেই দুর্ঘটনা হয়েছিল। সুতন্দ্রার গাড়ির চালক প্রথমে এই কথা বললেও তিনি পরে একাধিকবার বয়ান বদলান। শেষে সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আর এই গ্রেফতারির পরই স্বচ্ছ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতার মা।

রহস্যের সমাধান করতে ঘাতক সাদা গাড়ির চালক বাবলু যাদবকেও গ্রেফতার করেছে পুলিশ। সুতন্দ্রার মায়ের দাবি, মেয়ের গাড়িতে আর বাবলু যাদবের গাড়িতে যারা ছিল সবাইকে তদন্তের আওতায় আনা হোক। পুলিশ স্বচ্ছভাবে তদন্ত করে দোষীদের করা শাস্তির ব্যবস্থা করুক। সেই দাবি আজও পূরণ হয়নি বলে জানালেন সুতন্দ্রার মা তনুশ্রী।


```