Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়ে অদম্য মনোবলে SIR এর কাজ চালিয়ে যাচ্ছেন চোপড়ার বিএলও

গোটা রাজ্যজুড়ে জুড়ে চলছে হরেক বিতর্ক। এসবকে পাশ কাটিয়েই মনের জোরে ৮০ শতাংশ কাজ সেরে ফেললেন দুর্ঘটনায় গুরুতর জখম চোপড়ার লালুগছের BLO প্রাণগোপাল দাস। 

হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়ে অদম্য মনোবলে SIR এর কাজ চালিয়ে যাচ্ছেন চোপড়ার বিএলও

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 November 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: SIR নিয়ে (SIR in West Bengal) BLO-দের জেরবার হওয়ার কোনও না কোনও ছবি সামনে আসছে প্রতিদিন। সামনে আসছে ক্ষোভ-বিক্ষোভ। গোটা রাজ্যজুড়ে জুড়ে চলছে হরেক বিতর্ক। এসবকে পাশ কাটিয়েই মনের জোরে ৮০ শতাংশ কাজ সেরে ফেললেন দুর্ঘটনায় গুরুতর জখম চোপড়ার লালুগছের BLO প্রাণগোপাল দাস। 

লালুগছ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। সপ্তাহখানেক আগের ঘটনা। ২৫ তারিখের মধ্যে ৮০ শতাংশ ফর্ম ফিলআপের (SIR Form-Fill-up) নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করার তীব্র চাপ ছিল। সার্ভার বারবার সমস্যায় ফেলছিল। বিষয়টি সুপারভাইজারকে জানান। পরে পঞ্চায়েত দফতরে গিয়ে ওয়াই-ফাইয়ের (Wifi) মাধ্যমে আপলোডের কাজ চালিয়ে যান। সন্ধ্যা গড়িয়ে রাত হলে ওইদুনের লক্ষ্যমাত্রা পূরণ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সোনাপুর ব্রিজের কাছে একটি লরি ধাক্কা মেরে চলে যায়।

দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়েছিলেন রাস্তায়। পরে স্থানীয়দের নজরে আসায় তাঁরা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানেই জানা যায়—তার পায়ের দু’টি আঙুল ভেঙে গেছে। হাতে ও কাঁধে রয়েছে গুরুতর চোট। ডাক্তাররা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিলেও বৃহত্তর স্বার্থে সেই পরামর্শ না শুনেই বাড়ি চলে আসেন তিনি। তারপরেই শুরু হয় লড়াই। নির্ধারিত সময়ে যে শেষ করতে হবে SIR এর কাজ।

প্রাণগোপালবাবু বলেন, "প্রচণ্ড যন্ত্রণা রয়েছে শরীরে। তবুও কিছু করার নেই। সচিত্র পরিচয়পত্রে নাগরিকদের নাম তোলার জন্য এটুকুতো আমাকে করতেই হবে। সিংহভাগ ফর্ম চলে এসেছে। সকাল থেকে বিছানায় বসেই কাজ করছি। মাঝেমধ্যে লোকজনের সঙ্গে দেখা করার জন্য বাইরে গিয়েও বসতে হচ্ছে।"

তাঁকে সহায়তা করার জন্য তিনি ডেকে এনেছেন শ্যালক বিশ্বদেব বিশ্বাসকে। বিশ্বদেব জানান, জামাইবাবু নড়াচড়া করতে পারছেন না। ধরাধরি করে তাকে বসাতে বা ওঠাতে হচ্ছে। তবুও হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে নাগরিকদের ফর্ম জমা নিচ্ছেন। করছেন এন্ট্রি। স্থানীয়রা জানিয়েছেন, এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। নিজের ফর্ম জমা দিতে এসে নিতাইচরণ দাস বলেন, “ওনার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। যে অবস্থায়ও কাজ করছেন, তা অবিশ্বাস্য। এমন মনোবল দেখে মাথা নত হয়ে যায়।”


```