দ্য ওয়াল ব্যুরো: পুণ্যস্নান, তীর্থযাত্রা আর লক্ষ লক্ষ মানুষের ভিড়, গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) চিরচেনা ছবির মাঝেই এ বার যোগ হল এক অন্য মাত্রা। ভক্তির আবহে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে গঙ্গাসাগর মেলাতেই আয়োজন করা হল ‘রান ফর গ্রিন’ ম্যারাথন (environment ,Run for Green, marathon )। পবিত্র তীর্থভূমিতে দাঁড়িয়েই প্রকৃতি রক্ষার শপথ নিলেন পুণ্যার্থী থেকে স্থানীয় বাসিন্দারা।
মেলার ব্যস্ততার মধ্যেও এই ম্যারাথন হয়ে উঠল এক ব্যতিক্রমী উদ্যোগ। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের মধ্যেই পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন আয়োজকেরা।



.jpeg)
