Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কানপুর থেকে পাকড়াও ‘ডক্টর বম্ব,’ নাশকতার নতুক ছক! তদন্তে এনআইএ

দ্য ওয়াল ব্যুরো: পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গি প্রশিক্ষক বোমা বিশেষজ্ঞ জলিস আনসারিকে পাকড়াও করল মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। কানপুরের ফেথফুলগঞ্জের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজিরা দিতে যাওয়ার বদলে সাত

কানপুর থেকে পাকড়াও ‘ডক্টর বম্ব,’ নাশকতার নতুক ছক! তদন্তে এনআইএ

শেষ আপডেট: 16 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গি প্রশিক্ষক বোমা বিশেষজ্ঞ জলিস আনসারিকে পাকড়াও করল মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। কানপুরের ফেথফুলগঞ্জের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজিরা দিতে যাওয়ার বদলে সাতসকালেই বাড়ি থেকে গায়েব হয়েছিল জঙ্গি-প্রশিক্ষক ‘ডক্টর বম্ব।’ ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে দোষী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ। শুরু হয় চিরুণি তল্লাশি। মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজিরা দিতে যাওয়ার বদলে উত্তরপ্রদেশে কেন পালাল জলিস, সেই নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ। ডেপুটি কমিশনার (এটিএস) বিনয় রাথোর বলেছেন , জলিসের কাছ থেকে ৪৭,৭৮০ টাকা উদ্ধার হয়েছে। তার আধার ও প্যান কার্ডও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ থেকে দেশের একাধিক জায়গায় বিস্ফোরণ ও নাশকতার অন্যতম চক্রী যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত জলিসকে প্রথম রাখা হয়েছিল রাজস্থানের আজমেড় সেন্ট্রাল জেলে। গত বছর ডিসেম্বরে তাকে মুম্বইয়ের আর্থার রোড জেলে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি ২১ দিনের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিল জলিস। তবে নিয়মিত আর্থার রোড জেলে হাজিরা দিতে যেত সে। আজও সকাল ১১টা নাগাদ তার হাজিরা দিতে যাওয়ার কথা ছিল। তার আগেই নিখোঁজ হয়ে যায় সে। জলিসের চেলে জায়েদ আনসারি বলেছে, ‘‘বাবা ভোর ৪টের সময় উঠে নমাজ পড়তে গিয়েছিল। তারপর আর ফিরে আসেনি। কাউকে কিছু বলেও যায়নি। ফোনও সুইচড অফ বলছিল।’’ জলিসকে জেরা করছেমুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ ও এনআইএ। জলিস আনসারির সঙ্গে সিমি ও ইন্ডিয়ান মুজাহিদিনের ঘনিষ্ট যোগ রয়েছে। সম্পর্ক রয়েছে লস্কর-ই-তৈবার সঙ্গেও।  গোয়েন্দাদের অনুমান, নতুন করে নাশকতার ছক কষছিল জলিস আনসারি। সেই কারণেই কানপুরে পালিয়ে গিয়েছিল সে। কার কার সঙ্গে সে দেখা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই সন্ত্রাসদমন শাখার অফিসাররা জানিয়েছেন, জঙ্গিদলের সঙ্গে জলিস আনসারির ঘনিষ্ঠতা তৈরি হয় ১৯৮৫ সাল থেকে। জলিস তখন মোমিনপাড়ার বাসিন্দা। সেখানকার আল-ই-হাদিস মসজিদে ‘জিহাদ’ দলের সঙ্গে পরিচয় হয় তাঁর। সন্ত্রাসের মন্ত্রে দীক্ষিত হতে শুরু করেন ডাক্তার। ওই মসজিদেরই এক ইমাম আজম ঘাউরির সঙ্গে যোগাযোগ হয় লস্কর-ই-তৈবার। আজম, আবু মাসুদ এবং আদুল করিম হয়ে ওঠে ভারতে লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য। তাদের সঙ্গেই মিলে যান জলিস আনসারি। তৈরি হয় তাদের নিজস্ব সংগঠন ‘তানজিম ইসলাহুল মুসলিমিন।’ গোয়েন্দা সূত্র বলছে, বোমা বানানোর পদ্ধতিতে বিশেষজ্ঞ হয়ে ওঠেন জলিস আনসারি। জঙ্গিদলের তরুণদের কমব্যাট ট্রেনিংও দিতেন তিনি। ১৯৯৩ সালে মু্ম্বই বিস্ফোরণে নাম জড়ায় তার। মুম্বই ও হায়দরাবাদে আরও ৪৩টি বিস্ফোরণে জড়িত ছিলেন জলিস। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর আরও সাতটি ট্রেন হামলাতেও নাম জড়ায় তাঁর। ২০০৮ সালের মুম্বই বিস্ফোরণের তদন্তের সূত্রে ২০১১ সালে তাকে জেরা করে এনআইএ। জানা যায় সিমি ও ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও ঘনিষ্ঠতা আছে জলিসের।

```