Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপাড়ায় দুই বৃহন্নলা গোষ্ঠীর ঝামেলা সামলাতে হিমসিম খেতে হল পুলিশকে

পুলিশি হস্তক্ষেপে আপাতত শান্ত হলেও ঘটনার রেশ কাটতে সময় লাগবে বলেই মত এলাকাবাসীর।

উত্তরপাড়ায় দুই বৃহন্নলা গোষ্ঠীর ঝামেলা সামলাতে হিমসিম খেতে হল পুলিশকে

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 November 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপাড়ার (Uttarpara) আর. কে. স্ট্রিটে বৃহস্পতিবার দুপুরে দুই বৃহন্নলা গোষ্ঠীর বচসা থেকে শুরু হওয়া উত্তেজনায় কার্যত হিমশিম খেতে হল পুলিশকে। শেষ পর্যন্ত একপক্ষের দাবিতে কয়েক জনকে থানায় নিয়ে গিয়েই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রের দাবি, এলাকার একটি আবাসনে নবজাতক জন্মানোর খবর পেয়ে বৃহন্নলাদের এক দল সেখানে হাজির হন। অভিযোগ, তাঁরা মোটা অঙ্কের টাকার দাবিও করেন। পরিস্থিতি জটিল হওয়ায় আবাসন থেকেই পুলিশের কাছে খবর যায়।

পুলিশ বিষয়টি জানতে সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে আচমকাই অন্য এক বৃহন্নলা গোষ্ঠী বড় দলবল নিয়ে সেখানে পৌঁছে প্রথম দলের উপর চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি ও মারধর। ঘটনার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয়।

চন্দননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা জানান, “পুলিশ গিয়ে কয়েক জনকে থানায় নিয়ে আসে। এখন দেখা হচ্ছে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আদৌ কোনও ভিত্তি আছে কি না।”

পুলিশি হস্তক্ষেপে আপাতত শান্ত হলেও ঘটনার রেশ কাটতে সময় লাগবে বলেই মত এলাকাবাসীর।
 


```