Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'SIR স্থগিত করা হোক', মমতার দাবির মধ্যেই রাজ্যের সিইও বললেন, কাজ ঠিকঠাক চলছে

 চিঠিতে কমিশনকে মুখ্যমন্ত্রী লেখেন, ভোটার তালিকার নিবিড়ি বিশেষ সংশোধন বা এসআইআর এর কাজ এমনভাবে করা হচ্ছে তাতে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার ওপরই এই প্রক্রিয়া ‘অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া’ হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে।

'SIR স্থগিত করা হোক', মমতার দাবির মধ্যেই রাজ্যের সিইও বললেন, কাজ ঠিকঠাক চলছে

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 November 2025 17:17

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন, এসআইআর (SIR) নিয়ে উত্তেজনার মাঝেই রাজ্যের সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট জানালেন, এসআইআর এর কাজ ভালভাবে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। 

প্রসঙ্গত, এসআইআরের কাজ নিয়ে এদিনই উদ্বেগ প্রকাশ করে দেশের নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।  

অবিলম্বে এসআইআর এর কাজ স্থগিত করার আর্জি জানিয়ে চিঠিতে কমিশনকে মুখ্যমন্ত্রী লেখেন, ভোটার তালিকার নিবিড়ি বিশেষ সংশোধন বা এসআইআর এর কাজ এমনভাবে করা হচ্ছে তাতে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার ওপরই এই প্রক্রিয়া ‘অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া’ হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে।

মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যে রাজ্যের দ্বায়িত্বরপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়ে দিলেন, এসআইআর এর কাজ ভালভাবে চলছে। 

তিনি বলেন, "এসআইআর স্থগিত করা হবে কিনা, এটা ইসিআই দেখবে, সিও তো স্রেফ নির্দেশ পালন করে মাত্র। তবে এটুকু বলছি, কাজ খুব ভাল ভাবে হচ্ছে"।  যা প্রকারন্তরে মুখ্যমন্ত্রীর অভিযোগকেই খণ্ডন করার শামিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।

প্রসঙ্গত, এর আগেই কমিশনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সবচেয়ে বেশি চাপে রয়েছেন বুথ লেভেল অফিসাররাই (BLO)। তাঁর দাবি, ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে সম্ভব নয়। এই তাড়াহুড়োয় বিএলও-রা চাপের মুখে ভুল ফর্ম (Wrong Form) আপলোড করতে বাধ্য হতে পারেন, যার পরিণতিতে প্রকৃত ভোটারদেরই বিপাকে পড়তে হবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বিএলও-দের ওপর অমানুষিক কাজের চাপ দেওয়া হচ্ছে। সময়সীমা মেনে সব কাজ শেষ করতে গিয়ে যে কোনও ভুলের দায় তাঁদের ঘাড়েই চাপানো হচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যের সিইও-র (CEO Office WB) ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মমতা। তাঁর মন্তব্য, নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না। সাহায্য করা তো দূরে, বরং শো-কজ নোটিশ (Show Cause) দিয়ে কর্মকর্তাদের আরও বিব্রত করা হচ্ছে।


```