Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আম পাড়ায় নৈহাটির কিশোরকে পিটিয়ে খুন, অবস্থা সামাল দিতে এলে পুলিশ কমিশনারকে ঘিরে বিক্ষোভ

আম চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হল এক কিশোরকে। 

আম পাড়ায় নৈহাটির কিশোরকে পিটিয়ে খুন, অবস্থা সামাল দিতে এলে পুলিশ কমিশনারকে ঘিরে বিক্ষোভ

শেষ আপডেট: 16 May 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আম পেড়ে খাওয়ার মজা যে এমন পরিণতি পাবে ভাবতেই পারেনি ১৭ বছরের কিশোর। আম চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হল এক কিশোরকে। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা শিবদাসপুরে ।

নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে গিয়েছিল কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত (১৭)। সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি। সুদীপ্তকে ধরে ফেলে শেখ ফারহাদ। শুরু হয় মারধর। সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে তারা যখন লোকজনকে ডেকে নিয়ে আসেন ততক্ষণে আশঙ্কাজনক অবস্থা সুদীপ্তর। তাকে নৈহাটির এস জি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করে।

বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেওয়া ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি আমবাগান পরিদর্শন করেন। কথা বলেন তদন্তকারীদের সঙ্গে। পুলিশ কমিশনারকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ।


```