Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আরব আমিরশাহি সফরে আবুধাবিতে ট্রাম্প, চুল ছুড়ে জানানো হল অভ্যর্থনা! কী নাম এই অদ্ভুত রীতির?

সংযুক্ত আরব আমিরশাহি ডোনাল্ড ট্রাম্পের আরব দুনিয়া সফরের শেষ গন্তব্য। এর আগে তিনি সৌদি আরব এবং কাতার সফর করেন। 

আরব আমিরশাহি সফরে আবুধাবিতে ট্রাম্প, চুল ছুড়ে জানানো হল অভ্যর্থনা! কী নাম এই অদ্ভুত রীতির?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 May 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৃহস্পতিবার পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। কাতারের পর এই ছিল তাঁর আরব দুনিয়া সফরের শেষ পর্ব। আবুধাবিতে পৌঁছনোর পর ইউএই প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (Mohammed bin Zayed Al Nahyan) তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরে কাসর আল ওয়াতান—ইউএই-র প্রেসিডেনশিয়াল প্যালেসে তাঁর সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, ট্রাম্পকে নিয়ে যাওয়া হচ্ছে এক দল মহিলার মধ্যে দিয়ে, যারা ছন্দ মিলিয়ে একসঙ্গে চুল এদিক আর ওদিক করে চলেছেন। এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান অনেকে। এই ঐতিহ্যবাহী পরিবেশনাটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা যায়, এই সংস্কৃতির নাম ‘আল-আইয়ালা’ (Al-Ayyala)। যা ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে হয়ে থাকে। এই পারফরমেন্সে মূলত কবিতা আবৃত্তি, ঢোল বাজানো ও নৃত্যের মাধ্যমে একটি যুদ্ধের দৃশ্য অনুকরণ করা হয়। মহিলারা ঐতিহ্যবাহী পোশাক পরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দু’দিকে মাথা দোলাতে দোলাতে চুল ছুঁড়ে যান, আর পুরুষরা হাতে বেত বা বাঁশের তৈরি তলোয়ারের মতো বস্তু নিয়ে দাঁড়িয়ে থাকেন, যা প্রতীকীভাবে তরবারি বা বর্শার ইঙ্গিত দেয়।

এই দৃশ্যের একটি ভিডিও হোয়াইট হাউসের সহকারী মার্গো মার্টিন এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। তিনি লেখেন,  'ইউএই-তে স্বাগত অনুষ্ঠানের ধারাবাহিকতা চলছে!' শেষ আপডেট অনুযায়ী ভিডিওটি ইতিমধ্যেই ৫.৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। কমেন্ট সেকশনে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন এই অনন্য সাংস্কৃতিক রীতি নিয়ে। একজন লেখেন, 'মহিলারা চুল ছুঁড়ে দিচ্ছেন কেন, কেউ কি বুঝিয়ে বলবেন?' আরেকজন প্রশ্ন করেন, 'এই চুল বা মাথা দোলানোর অর্থটা কী?'

ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO)-এর মতে, আল-আইয়ালা পারফর্মেন্সে দলগত কাব্য পাঠ, বাদ্যযন্ত্র এবং নৃত্যের মাধ্যমে যুদ্ধের আবহ তৈরি করা হয়। এই নৃত্য সাধারণত ওমান ও ইউএই-তে বিয়ে এবং উৎসবের মতো আনন্দঘন অনুষ্ঠানে পরিবেশিত হয়। পারফর্মাররা বিভিন্ন বয়স ও পেশার মানুষদের মধ্যে থেকে নির্বাচিত হন। দলের নেতৃত্বে থাকেন একজন অভিজ্ঞ শিল্পী, যিনি নতুনদের প্রশিক্ষণ দেওয়া।

সংযুক্ত আরব আমিরশাহি ডোনাল্ড ট্রাম্পের আরব দুনিয়া সফরের শেষ গন্তব্য। এর আগে তিনি সৌদি আরব এবং কাতার সফর করেন। প্রতিটি দেশেই তাঁকে জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়। সৌদি আরবে এয়ার ফোর্স ওয়ান যখন ট্রাম্পকে নিয়ে পৌঁছয়, তখন ছয়টি ফাইটার জেট বিমান তাঁকে আকাশে অভ্যর্থনা জানায়। কাতারেও তাঁর বিমানের সঙ্গে ফাইটার জেট উড়ে যায় এবং রাস্তার ধারে তাঁর মোটরকেডকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিল সারি সারি উট।

তথ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি আর্থিক বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছেন। 


```