পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দুশ্চিন্তায় পরিবার।
শেষ আপডেট: 3 June 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: চুরির অভিযোগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর করার অভিযোগ উঠল (Teenager allegedly beaten)। এমনকী বিদ্যুৎ শকও দেওয়া হয় বলে অভিযোগ।
কলকাতার (Kolkata) অদূরে মহেশতলা পুরসভা এলাকার একটি জিনসের পোশাকের কারখানার ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভিডিও। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, আক্রান্ত ওই কিশোরের নাম সামসাদ আলি (১৪)। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায়। আক্রান্ত কিশোরের পরিবার জানিয়েছে, ছোঘরিয়া এলাকার বাসিন্দা শাহেনসা নামে এক ব্যক্তি কলকাতায় জিন্স প্যান্টের ওয়াশ কারখানা খুলেছে। সেই কারখানায় কাজ দেওয়ার নাম ওই গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই।
পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে গত বৃহস্পতিবার কারখানার মালিক শাহেশনা সামসাদকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এমনকী বিদ্যুতের শকও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।