Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: চাকরিহারা শিক্ষক মেহেবুবের বর্ধমানের বাড়িতে আবার পুলিশের নোটিস! হাজিরা দেবেন কি?

মেহেবুব বলেন, "আন্দোলন করে আমরা কোনও অন্যায় করিনি। পুলিশ ডেকেছে নিশ্চয়ই যাব। কিন্তু আমাদের চাকরি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরছি না।"

SSC: চাকরিহারা শিক্ষক মেহেবুবের বর্ধমানের বাড়িতে আবার পুলিশের নোটিস! হাজিরা দেবেন কি?

মেহেবুব মণ্ডল।

শেষ আপডেট: 3 June 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনের নামে সল্টলেকে বিকাশ ভবনে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাকরিহারা শিক্ষক (SSC Deprived Teacher) মেহবুব মণ্ডলকে ফের নোটিস পাঠাল পুলিশ। এবারে নোটিস পাঠানো হয়েছে মেহেবুবের বর্ধমানের গ্রামের বাড়িতে।

বর্ধমানের গ্রামের বাড়িতে পুলিশের পাঠানো সেই নোটিসের ছবি প্রকাশ করে মেহেবুব বলেন, "মা বাবা বোনের বাড়িতে ছিল। ৬ দিন পর আজ বর্ধমানের বাড়িতে ফিরে। দেখেন দেওয়ালে একটা নোটিস। ওরা সেই নোটিসের ছবি তুলে আমাকে পাঠায়।  দেখলাম আজ তিনটের সময় বিধান নগর থানা আমাকে তলব করেছে।"

মেহেবুব বলেন, "আমি অসুস্থ। তবুও ফোন করে পুলিশকে জানিয়েছি, একটু আগেই নোটিসের কথা জানতে পেরেছি। তাই যেতে একটু দেরি হবে।" বিকেল সাড়ে চারটের মধ্যে তিনি বিধাননগর থানায় পৌঁছে যাবেন বলেও পুলিশকে জানিয়েছেন।

নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরুতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এমনকী শিক্ষামন্ত্রীর দেখা চেয়ে বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পাল্টা হিসেবে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করে আন্দোলন হঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। 

পুলিশের তরফে অবশ্য আন্দোলনকারীদের বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দান ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছিল। ওই ঘটনাতে আগেই মেহেবুব-সহ পাঁচ চাকরিহারা শিক্ষককে তলব করেছিল পুলিশ। ফের মেহেবুবকে পুলিশ তলব করায় চাকরিহারাদের মধ্যে নতুন করে শোরগোল তৈরি হযেছে। মেহেবুব বলেন, "আন্দোলন করে আমরা কোনও অন্যায় করিনি। পুলিশ ডেকেছে নিশ্চয়ই যাব। কিন্তু আমাদের চাকরি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরছি না।"


```