Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Post Office: ডাকঘরে প্রযুক্তির ছোঁয়া, দু’দিন বন্ধ থাকবে পরিষেবা

 দেশজুড়ে ডাকঘরের পরিকাঠামোয় আসছে বড়সড় প্রযুক্তিগত বদল।

Post Office: ডাকঘরে প্রযুক্তির ছোঁয়া, দু’দিন বন্ধ থাকবে পরিষেবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 July 2025 20:56

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ডাকঘরের (Post office) পরিকাঠামোয় আসছে বড়সড় প্রযুক্তিগত বদল (Technology)। আর সেই কারণেই দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ডাকঘরের সমস্ত পরিষেবা (Services)। গ্রাহকদের আগেভাগেই সতর্ক করল ডাকবিভাগ।

পশ্চিমবঙ্গ সার্কেলে নির্দিষ্ট করা হয়েছে দু'টি দিন— ১৫ জুলাই ও ৫ অগস্ট। এই দু'দিনে আর্থিক লেনদেন, স্পিড পোস্ট, পার্সেল বুকিং, সাধারণ পোস্টিং-সহ কোনও পরিষেবাই মিলবে না।

 শুধু তাই নয়, এই নতুন প্রযুক্তি কার্যকর করার আগের দিন অর্থাৎ ১৪ জুলাই ও ৪ অগস্ট তারিখেও পরিষেবা বন্ধ থাকবে। ফলে, দুই সপ্তাহের মধ্যে দু’বার করে পরপর দু’দিন পরিষেবা মিলবে না ডাকঘরে।

ডাকবিভাগের আধিকারিকদের কথায়, “একদিনে গোটা পরিকাঠামোয় প্রযুক্তিগত রদবদল সম্ভব নয়। তাই ধাপে ধাপে এই রূপান্তর ঘটানো হচ্ছে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করছি, তবে এই বদলের পর পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে।”

গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে, জরুরি লেনদেন বা বুকিংয়ের কাজ নির্ধারিত তারিখগুলোর আগেই সেরে ফেলতে। ডাকঘরের এই পরিবর্তন আগামী দিনে আরও আধুনিক ও সময়োপযোগী পরিষেবা দেওয়ার পথ প্রশস্ত করবে বলেই মনে করছে প্রশাসন।


```