Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মহিলা উদ্যোগপতিদের জন্য নতুন ভাবনা এসএনইউ-র, সারা বছর প্রদর্শনীর সুযোগ

মহিলা উদ্যোগপতিদের জন্যই এবার অভিনব পদক্ষেপ নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। 

মহিলা উদ্যোগপতিদের জন্য নতুন ভাবনা এসএনইউ-র, সারা বছর প্রদর্শনীর সুযোগ

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সেমিনার

শেষ আপডেট: 15 June 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আগের তুলানায় অনেক বেড়েছে। শিল্প-বানিজ্য ক্ষেত্রে নারী উদ্যোক্তা যেমন বেড়েছে, তেমনই এখন বহু ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত থেকে শুরু করে কার্যনির্বাহের দায়িত্বে মহিলারা রয়েছেন। পিছিয়ে নেই গ্রামের মহিলারাও। আর মহিলা উদ্যোগপতিদের জন্যই এবার অভিনব পদক্ষেপ নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। 

টেকনো গ্রূপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নয়া উদ্যোগ MRCWEST (Mou Roy Chowdhury Centre for Women Empowerment Skill Development and Training)। শনিবার টেকনোর চেয়ারপার্সন সত্যম রায়চৌধুরী তাঁর প্রয়াত স্ত্রী তথা টেকনোর কো-চেয়ারপার্সন মৌ রায়চৌধুরীর স্মরণে এই উদ্যোগটি শুরু করলেন। 

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে টেকনোর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এলাকায় ১০,০০০ স্কোয়ার ফুট জায়গায় একটি সেন্টারে মহিলা উদ্যোগপতিরা নিজেদের ব্যবসার জিনিসপত্র প্রদর্শনী করতে পারবেন। বিক্রিরও সুযোগ পাবেন তাঁরা। নজরকাড়া এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের আরও অনেক রকমের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দেওয়া হবে। 

টেকনো ইন্ডিয়া গ্রুপের 'সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি' আধুনিক মানের শিক্ষা প্রদানে এখন উল্লেখযোগ্য নাম। প্রাথমিকভাবে সেখানেই সারা বছর ধরে মহিলা উদ্যোক্তরা নিজেদের দ্রব্যাদি প্রদর্শনী করতে পারবেন। যার জন্য প্রাথমিকভাবে কোনও মূল্য নেওয়া হবে না। পরে ধীরে ধীরে মুনাফা আসতে শুরু করলে ওই উদ্যাক্তাদের থেকে টাকা নেওয়া হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায় টেকনো ইন্ডিয়া। 

গত ৭ মে প্রয়াত হয়েছেন টেকনো ইন্ডিয়ার কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী। ৫৩ বছর বয়সে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


```