Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সমাজের বিভিন্ন স্তরের সফল মহিলাদের গল্প শোনাল 'লাবণ্য', পুরস্কার তুলে দেওয়া হল হাতে

দ্য ওয়াল ব্যুরো: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের স্বীকৃতি দেওয়ার জন্য নয়া পুরস্কারের সূচনা করল পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষামূলক গ্রুপ টেকনো ইন্ডিয়া (Techno India Group)। গত ৩ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল 'লাবণ্য' (La

সমাজের বিভিন্ন স্তরের সফল মহিলাদের গল্প শোনাল 'লাবণ্য', পুরস্কার তুলে দেওয়া হল হাতে

শেষ আপডেট: 10 February 2023 13:02

দ্য ওয়াল ব্যুরো: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের স্বীকৃতি দেওয়ার জন্য নয়া পুরস্কারের সূচনা করল পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষামূলক গ্রুপ টেকনো ইন্ডিয়া (Techno India Group)। গত ৩ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল 'লাবণ্য' (Labonnyo 2023) পুরস্কার বিতরণীর অনুষ্ঠান।

লাবণ্য পুরস্কারের মূল ভাবনা টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ-চেয়ারপার্সন অধ্যাপিকা মানসী রায়চৌধুরীর। এদিনের অনুষ্ঠানে ১১টি বিভাগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কারা কারা পুরস্কার পাবেন তার সিদ্ধান্ত নেন অধ্যাপিকা মানসী রায়চৌধুরী, শ্রীমতি ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীমতি অলকানন্দা রায়, শ্রী গৌতম মোহন চক্রবর্তী এবং শ্রী দিব্যেন্দু বড়ুয়া।

১১টি বিভাগে পুরস্কার প্রাপকরা হলেন:

সুজাতা: সুজাতা ঘটকের পরিবার
স্নেহপূর্ণা: হৈমন্তী সেন, শিক্ষা
ঐশানী: পূর্ণিমা মাহাতো, খেলা
স্বধা: অরুন্ধতী ঘোষ, বিশেষ বিচারক
মানবী: মালতী মুর্মু
আরোহী: মানেকা সরকার, বিনোদন
অদ্বেতা: মধুমিতা মুখোপাধ্যায়, উদ্যোক্তা
ধৃতি: মণিদীপা বন্দ্যোপাধ্যায়, মিডিয়া
দ্যুতি: ঐন্দ্রিলা সিনহা, সামাজিক কাজ
অস্মি: ড. সুনীপা চট্টোপাধ্যায়, স্বাস্থ্য
দেবী: অরুন্ধতী ভট্টাচার্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন (জীবনকৃতি সম্মাননা)

এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীমতি অরুন্ধতী ভট্টাচার্য। ভারতের বৃহত্তম জাতীয় ব্যাঙ্কের প্রথম মহিলা চেয়ারপার্সন হিসেবে তাঁর হাতে জীবনকৃতি সম্মাননা (Lifetime Achievement Award) তুলে দেওয়া হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে নাচ, গান পরিবেশন করেন। ঠাকুর পরিবারের জ্ঞানদানন্দিনী দেবী, মৃণালিনী দেবী এবং কাদম্বরী দেবীর জীবনের উপর একটি শর্ট ফিল্মও দেখানো হয় অনুষ্ঠানে।

অধ্যাপিকা মানসী রায়চৌধুরী জানান, 'এত বছর ধরে আমরা দেখেছি এবং প্রত্যক্ষ করেছি একজন মহিলাকে যে কোনও ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হয়। কর্মক্ষেত্রে তাঁকে অনেক বেশি সমালোচনা সহ্য করতে হয়, অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সাফল্যের শিখরে পৌঁছাতে মহিলাদের অসীম সাহস এবং মনের জোর প্রয়োজন হয়।' সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের মহিলাদের স্বীকৃতি দিতেই লাবণ্য পুরস্কার প্রদানের কথা ভাবা হয় বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের সূচনা করা হলেও এরপর থেকে প্রতিবছরই ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের লাবণ্য পুরস্কারে ভূষিত করবে টেকনো ইন্ডিয়া গ্রুপ। শুধু পুরস্কার প্রদানই নয়, অন্য মহিলারাও যাতে উৎসাহ পান, তার জন্য সফল মহিলাদের জীবনের অনুপ্রেরণামূলক গল্পও শোনানো হবে লাবণ্য পুরস্কারের মঞ্চে।


```