Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবি সুভাষ থেকে বন্ধ মেট্রো, আপ লাইনে টেকনিক্যাল ফল্ট

সপ্তাহের প্রথম কাজের দিনে ফের মেট্রো বিভ্রাটের জেরে দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। 

কবি সুভাষ থেকে বন্ধ মেট্রো, আপ লাইনে টেকনিক্যাল ফল্ট

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম কাজের দিনেই বড়সড় বিপর্যয় শহরের অন্যতম ব্যস্ত রেলপথে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের যান্ত্রিক ত্রুটির জেরে মাঝপথে থমকে গেল ট্রেন চলাচল। 

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কবি সুভাষ স্টেশনে আপ লাইনে একটি টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে। সেই সময় থেকেই মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটে। সপ্তাহের প্রথম কাজের দিনে ফের মেট্রো বিভ্রাটের জেরে দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। 

প্রথমদিকে শুধু ডাউন লাইনে ট্রেন চলাচল বজায় থাকলেও পরে পরিষেবায় আরও কাটছাঁট করা হয়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিষেবা চালু রাখা হয়েছে। কবি সুভাষ স্টেশন থেকে আপ অথবা ডাউন— কোনও দিকেই মেট্রো ছাড়ছে না বা ঢুকছে না।

ঘটনার জেরে নাকাল হতে হয় বহু অফিসযাত্রী ও সাধারণ যাত্রীকে। কারণ, কবি সুভাষ স্টেশন শুধুই মেট্রোর প্রান্তিক স্টেশন নয়, এর পাশেই রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশন, যেখানে দক্ষিণ শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন থামে। বহু যাত্রী শিয়ালদহের দিকে যাওয়ার জন্য এই রুট ব্যবহার করেন। আজ সেই যাত্রীদের বড় সমস্যার সম্মুখীন হতে হয়।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, ঠিক কী কারণে এই যান্ত্রিক ত্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য মেরামতির কাজ চলছে। কর্তৃপক্ষের আশ্বাস, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে।
 


```