Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, দামামা বাজিয়ে দেব', এনআরসি ইস্যুতে কেন্দ্র-কমিশনকে মমতা

তিনি কটাক্ষ করে বলেন, “চিন্তা নেই, আমরা গুলি-বন্দুক নিয়ে নামব না। আমরা শঙ্খ বাজাব, কাঁসর-ঘণ্টা বাজাব। আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, কিন্তু বজ্রনিনাদে।”

'বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, দামামা বাজিয়ে দেব', এনআরসি ইস্যুতে কেন্দ্র-কমিশনকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: নাম বাদ? বাংলায় তা চলবে না। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় যদি কারও নাম বাদ যায়, তাহলে দামামা বাজবে। ছৌ নাচ দেখবেন, ধামসা-মাদল বাজবে, শঙ্খ, উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা ও ঠিকানা কেড়ে নিতে দেব না।”

মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “সরকারের হয়ে এখন কমিশন এনআরসি খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। বাংলার ইতিহাস ভুলে গেলে চলবে না।”

তিনি কটাক্ষ করে বলেন, “চিন্তা নেই, আমরা গুলি-বন্দুক নিয়ে নামব না। আমরা শঙ্খ বাজাব, কাঁসর-ঘণ্টা বাজাব। আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, কিন্তু বজ্রনিনাদে।”

বিজেপিকে নিশানা করে মমতা এও বলেন, “ভাবছো ক্ষমতায় আছো বলে যা খুশি করবে? মনে রেখো, তোমাদের সরকার ২০২৯ অবধি চলবে না”। কটাক্ষের সুরে এও বলেন, “জমিদারি! যেন দেশটা শুধু ওদের! আমি বলে রাখছি, জমিদারি মানুষের, তোমাদের নয়। ট্রাম্পবাবু তো হাত-পা বেঁধে দুটো প্লেনে তুলে তোমাদের লোককে গুজরাটে পাঠিয়ে দিল, কেউ প্রশ্ন করল না। বাংলার কেউ ছিল না, কারণ আমরা মাথা নিচু করি না।”

গুজরাটে বাঙালি শ্রমিকদের সঙ্গে হওয়া বৈষম্যের কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা যখন আপনাদের চায় না, তাহলে ওখানে থাকার কী দরকার? চলে আসুন, আমরা কাজের ব্যবস্থা করে দেব। একটা রুটি থাকলে ভাগ করে খাব।”

তিনি দাবি করেন, বাংলায় এখন দেড় কোটির বেশি হিন্দিভাষী পরিযায়ী শ্রমিক রয়েছেন। “তাদের কখনও বাংলা ছাড়তে বলিনি। বাংলা সবকে আশ্রয় দেয়, আমরা বিভাজনের রাজনীতি করি না। কিন্তু কেউ যদি বাঙালির ঠিকানা কেড়ে নিতে আসে, আমরা পেছু হাঁটিয়ে ছাড়ব,”— বলেন মমতা।

বাংলার ভাষা, পরিচয়, সংস্কৃতি— এই সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে গর্ব ও অস্তিত্বের অংশ। সেই পরিচয় নিয়ে প্রশ্ন তুললে প্রতিবাদ যে তীব্র হবে, সেই বার্তাও এদিন স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী।


```