Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আমার কাছে রাষ্ট্রপতি ভবন থেকেও অভিযোগ এসেছে, বীরভূমে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে কার্যত প্রশাসন, বিরোধী দল এবং নিজের দলের একাংশ— তিন দিকেই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আমার কাছে রাষ্ট্রপতি ভবন থেকেও অভিযোগ এসেছে, বীরভূমে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমে পাচার-কাণ্ডে সরাসরি রাষ্ট্রপতি ভবনের নাম টেনে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে (Birbhum, Administration Meeting) মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ যে পাচারের সঙ্গে যুক্ত, সে কথা স্পষ্ট করে তুলে ধরে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে এখনও অনেক রকমের পাচার চলে। আমি নিশ্চিতভাবে বলছি, অন্য রাজনৈতিক দলের একাংশ এর সঙ্গে যুক্ত। প্রশাসনের কিছু লোকও যুক্ত। নামগুলো আমি জানি, তবে এখনই বলছি না।"

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন,"আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসেছে। যাঁরা টাকা পাচার করছেন, তাঁরাই রুলিং পার্টিকে দোষ দিচ্ছেন। আমি কিন্তু নাম জানি।"

প্রশাসনিক বৈঠক থেকে দলীয় নেতৃত্বের দিকেও কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রুলিং পার্টির কেউ যদি দোষ করে, অ্যাকশন নিতে হবে। কিন্তু বাইরের লোকজনের সঙ্গে ফিফটি-ফিফটি করে চললে চলবে না। আমি থাকতে কোনও ফিফটি-ফিফটি হবে না। হান্ড্রেডে হান্ড্রেড অ্যাকশন হবে।" বীরভূম জেলা পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যে কার্যত প্রশাসন, বিরোধী দল এবং নিজের দলের একাংশ— তিন দিকেই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের রাজনৈতিক সমীকরণে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।


```