Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আলিঙ্গন করার আগে কি ধর্ম জিজ্ঞেস করেছিলেন? মালদ্বীপের প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার

এরপরই বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালিদের বাংলাদেশি’ বলে চিহ্নিত করে অত্যাচারের প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হলে, আমি জীবন দেব — তবু বাংলা ভাষা ছাড়ব না।" 

আলিঙ্গন করার আগে কি ধর্ম জিজ্ঞেস করেছিলেন? মালদ্বীপের প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার

গ্রাফিক্স- দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা নিয়ে অত্যাচারের প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সম্প্রতি মালদ্বীপ (Maldives) সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদ্বীপকে ৪,৮৫০ কোটি টাকার ঋণ-সহায়তার (Line of Credit) কথাও ঘোষণা করেছেন মোদী। ওই প্রসঙ্গ টেনে এদিন বোলপুরে ভাষা আন্দোলনের সূচনা থেকে মোদীকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি যখন আরব দেশে গিয়ে শিখদের জড়িয়ে ধরেছিলেন, তখন কি জিজ্ঞাসা করেছিলেন তাঁরা হিন্দু না মুসলিম?"

কটাক্ষের সুরে এও বলেন, "মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে আর্থিকা সাহায্যের আগেও কি জানতে চেয়েছিলেন, তাঁর ধর্ম কী?"

এরপরই বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালিদের বাংলাদেশি’ বলে চিহ্নিত করে অত্যাচারের প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হলে, আমি জীবন দেব — তবু বাংলা ভাষা ছাড়ব না।" 

মমতা দাবি করেন, কেন্দ্র এবং নির্বাচন কমিশন একসঙ্গে চেষ্টা করছে বাংলা ভাষাভাষীদের চুপিসারে NRC-র আওতায় আনতে। তবে তিনি বেঁচে থাকতে বাংলায় আনএরসি হতে দেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রশসানিক প্রধান।

মমতা হুঁশিয়ারির সুরে এও বলেন, “বাংলায় যদি কারও নাম বাদ যায়, তাহলে দামামা বাজবে। ছৌ নাচ দেখবেন, ধামসা-মাদল বাজবে, শঙ্খ, উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা ও ঠিকানা কেড়ে নিতে দেব না।”


```