Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতার স্কুলে সালোয়ার পরার 'অপরাধে' এক মাস কর্মহীন শিক্ষিকা! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: যেকোনও বিদ্যালয়ে শিক্ষিকারা মার্জিত রুচিসম্মত পোশাক পরে যাবেন, এটাই সাংবিধানিক অধিকার। কিন্তু স্কুলে শাড়ি (saree) পরতেই হবে। সালোয়ার পরলে ক্লাস নিতে দেওয়া হবে না। এমনই 'ফতোয়া' জারি করলেন স্কুলের প্রধান শিক্ষিকা। সেই নির্দে

কলকাতার স্কুলে সালোয়ার পরার 'অপরাধে' এক মাস কর্মহীন শিক্ষিকা! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 5 April 2023 12:56

দ্য ওয়াল ব্যুরো: যেকোনও বিদ্যালয়ে শিক্ষিকারা মার্জিত রুচিসম্মত পোশাক পরে যাবেন, এটাই সাংবিধানিক অধিকার। কিন্তু স্কুলে শাড়ি (saree) পরতেই হবে। সালোয়ার পরলে ক্লাস নিতে দেওয়া হবে না। এমনই 'ফতোয়া' জারি করলেন স্কুলের প্রধান শিক্ষিকা। সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় শিক্ষিকাকে (teacher) প্রায় এক মাস ক্লাস (class) নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

পোশাক-বিতর্ক নতুন কোনও বিষয় নয়, আগেও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। এবার সেই একই ঘটনা ঘটল নিউ আলিপুরের বিদ্যাভারতী গার্লস হাই স্কুলে।

সূত্রের খবর, সেই শিক্ষিকার নাম সোমা ভাদুড়ি। গত ১৮ বছর ধরে আলিপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম গার্লস স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তিনি গানের শিক্ষিকা। এমনিতে নিজেও শাড়ি পরতে পছন্দ করেন। কিন্তু গত ২১ শে ফেব্রুয়ারি ভিড় বাসে তাঁর পায়ে শাড়ি জড়িয়ে যায়। এরপরই তিনি স্কুলে এসে শাড়ির বদলে সালোয়ার পরে আসার আবেদন করেন।

শিক্ষিকার অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয়, শাড়ি ছাড়া অন্য কোনও পোশাকে এলে ক্লাস নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রধান শিক্ষিকা তাঁকে জানান, স্কুলের ঐতিহ্য বজায় রেখে শাড়ি পরেই আসতে হবে। দরকারে ক্লাসের আগে সালোয়ার চেঞ্জ করে শাড়ি পরে আসতে হবে।

সোমা ভাদুড়ির আক্ষেপ, 'এটা তো অধিকার আমার। রুচিসম্মত পোশাক পরলে কোনও সমস্যাই থাকার কথা না।' পাশাপাশি তিনি জানান, এই পোশাকের কারণে গত একমাস ধরে তাঁর সব ক্লাস বাতিল করা হচ্ছে। তাঁর ক্লাসের সময় অন্য বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছে। সোমা দেবী প্রতিকারের জন‌্য মানবাধিকার সংগঠন, রাজ্য মহিলা কমিশনে আবেদন করেছেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

এই ঘটনায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'স্কুলে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছি, ব্যাপারটা আসলে কী। রুচি সম্মত যেকোনও পোশাক পরা যেতেই পারে। তবে আপাতত শিক্ষিকার অভিযোগ পেয়েছি। একপক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিতে পারি না। তাই স্কুল কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছি।'

পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানোর জন্য ছুটি চেয়েছিলেন কর্মী, প্রমাণ হিসেবে সমাধির ছবি চাইলেন বস


```