Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

গ্রেফতার চন্দ্রবাবু নাইডু! কাকভোরে তুমুল নাটক, হাতে হাতকড়া অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগের গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে! শনিবার ভোররাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (N Chandrababu Naidu arrested)। আটক করা হয়েছে চন

গ্রেফতার চন্দ্রবাবু নাইডু! কাকভোরে তুমুল নাটক, হাতে হাতকড়া অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 9 September 2023 03:17

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগের গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে! শনিবার ভোররাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (N Chandrababu Naidu arrested)। আটক করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও (Nara Lokesh)।

সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-এর তরফে আধিকারিকরা শুক্রবার মধ্যরাতেই পৌঁছে গিয়েছিলেন নান্দিয়ালের একটি অনুষ্ঠান সভাঘরে। দলীয় কর্মসূচির জন্য সেখানেই ছিলেন চন্দ্রবাবু।

শুক্রবার একটি সভায় ভাষণ দেওয়ার পর ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Andhra Pradesh CM)। রীতিমতো গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাতবিরেতে সেখানে হাজির হন তদন্তকারীরা। চূড়ান্ত নাটকীয়তার মধ্যে ভোর ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। (N Chandrababu Naidu arrested)

যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা। সেই বিক্ষোভের কারণেই চন্দ্রবাবুকে গ্রেফতার করা হলেও পুলিশ তাঁকে হেফাজতে নিতে পারেনি বলে জানা গেছে। নান্দিয়াল থেকে শ্রী নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। আজ শনিবারই শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করা হবে।

শুধু চন্দ্রবাবুকেই নয়, তাঁর পুত্র নারা লোকেশকেও পূর্ব গোদাবরী জেলা থেকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২১ সালে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি (Skill Development Corruption) মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধুভাবে সম্পত্তি বিতরণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। দুর্নীতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তারপর অবশেষে গ্রেফতার করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

মরক্কোয় বিধ্বংসী ভূমিকম্পে মৃত ২৯৬! আহত বহু, উস্কে উঠছে তুরস্কের স্মৃতি


```