শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল (Bihar Election Result 2025) স্পষ্ট হতেই যে অবধারিত ভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কতটা প্রভাব পড়তে পারে বাংলায় (West Bengal)। তৃণমূল (TMC) কি উদ্বেগে, ভয় পাচ্ছে?
.jpeg.webp)
নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 14 November 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: বিহারের জয় নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাষণেও উঠে এল পশ্চিমবাংলার কথা। বললেন, "আমি বলতে চাই, গঙ্গা কিন্তু বিহার থেকেই বাংলায় যায়। বিহার বাংলা জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে।"
এখানেই না থেমে মোদী বলেন, বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি, আপনাদের সঙ্গে নিয়েই রাজ্য থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলব।"
বিহার নির্বাচনের ফল (Bihar Assembly Election Result 2025) ঘোষণা হতেই বাংলার রাজনৈতিক ময়দানও উত্তপ্ত। গেরুয়া শিবিরে উৎসবের আবহ-মোদীর কুশপুতুল, ব্যানার নিয়ে কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, “অঙ্গ-কলিঙ্গের পর এবার বঙ্গ দখল হবেই।” তারপরে মোদীর বক্তব্যে বাংলার কথা উঠে আসায় পদ্ম শিবিরের কর্মীরা বাড়তি উৎসাহিত।
প্রসঙ্গত, শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল (Bihar Election Result 2025) স্পষ্ট হতেই যে অবধারিত ভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কতটা প্রভাব পড়তে পারে বাংলায় (West Bengal)। তৃণমূল (TMC) কি উদ্বেগে, ভয় পাচ্ছে?
ইতিমধ্যে যার জবাবে গেরুয়া উৎসবের মাঝেই পাল্টা অঙ্ক কষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, “সেগুড়ে তো বালি! বিজেপির আনন্দ করার কিছু নেই। যে অঙ্কে বিহারে বিজেপি জিতেছে, সেই অঙ্কে বাংলায় তৃণমূলও জিতবে।”
দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কল্যাণ বলেন, “বিহারে কী হয়েছে? যারা সরকারে ছিল তাঁরাই ফিরেছে। কোনও প্রতিষ্ঠানবিরোধী প্রবণতা ছিল না। বাংলাতেও তাই— মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এবং ফিরেও আসবে।”
তিনি আরও যোগ করেন—“বিহারে বিজেপি-নীতীশ দু’পক্ষের সংগঠনই মজবুত। বাংলায় তৃণমূলের সংগঠন দুর্দান্ত, বিজেপির খুবই দুর্বল। বামেরা কোথাও নেই। অঙ্ক ধরলে বিজেপির খুশি হওয়ার মতো কিছু নেই।”
তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-আইনজীবী টেনে এনেছেন এসআইআর এর প্রসঙ্গও। কল্যাণ বলেন, “বিহারে এসআইআর ছিল না। বাংলায় যেভাবে এসআইআর করে বিজেপি বাঙাল আর মতুয়াদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে, সেই অঙ্কেই তো ওরা পিছিয়ে যাচ্ছে।”