Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'মুখ্যমন্ত্রী বাংলাকে যেখানে পৌঁছে দিয়েছেন, অন্য রাজ্যের পক্ষে অসম্ভব', তৃণমূলে যোগ দিয়ে স্বপ্না

শুক্রবার রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে স্বপ্না বর্মন তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন স্বপ্না বর্মন।

'মুখ্যমন্ত্রী বাংলাকে যেখানে পৌঁছে দিয়েছেন, অন্য রাজ্যের পক্ষে অসম্ভব', তৃণমূলে যোগ দিয়ে স্বপ্না

মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্না বর্মন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 February 2026 13:19

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আগে তৃণমূল কংগ্রেস যে উত্তরবঙ্গের (North Bengal TMC) দিকে বিশেষ নজর দিয়েছে তা বলাই বাহুল্য। কদিন আগে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Vishnu Prasad Sharma) দলে যোগ দিয়েছেন। আর শুক্রবার দলের পতাকা ধরলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। কেন অন্য কোনও দল ছেড়ে তৃণমূলে যোগ - এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন তিনি।

'আমি শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় অনুপ্রাণিত।' এমনটাই সাফ জানান স্বপ্না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়ে তাঁর সংযোজন, ''মুখ্যমন্ত্রী তৃণমূল স্তর থেকে উঠে এসে আজ বাংলাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন তা অন্য রাজ্যের পক্ষে অসম্ভব।'' স্বপ্নার কথায়, বাংলার জন্য যে সমস্ত প্রকল্পের বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী তা দেখেই তিনি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন। স্বপ্না এও বলেন, তিনি মনে করেন তাঁর জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে যাতে তিনি মানুষের জন্য, তাঁদের সেবায় কাজ করতে পারেন।

শুক্রবার রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে স্বপ্না বর্মন তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন স্বপ্না বর্মন। তবে পরবর্তী সময়ে পীঠে ব্যথার কারণে অ্যাথলেটিক্সের ট্র্যাক ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁকে অর্জুন পুরস্কারেও সম্মানিত করা হয়েছে।

সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে স্বপ্না বর্মনকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই তাঁদের কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। তারপরই জল্পনা ছড়িয়েছিল যে তিনি রাজনীতিত তথা তৃণমূলে যোগ দিতে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।  বর্তমানে স্বপ্না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।

স্বপ্না বর্মনের আগে উত্তরবঙ্গ থেকে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে টেনেছে তৃণমূল। গত ১৯ তারিখ তৃণমূল ভবনে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাসক দলে নাম লেখান তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) কার্শিয়ং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। সেই বার তিনি গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং)-এর প্রার্থী শেরিং লামা দহলকে ১৫,৫১৫ ভোটে পরাজিত করেন। পরে বিজেপিতে যোগ দেন এবং বিধানসভায় গেরুয়া শিবিরের সদস্য হিসেবেই ছিলেন এতদিন।

তবে সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনে তাঁর মন্তব্য ঘিরেই জল্পনা শুরু হয়। তিনি বলেছিলেন, “আমি আর রাজনীতির সঙ্গে নেই। এখন আমি মুক্ত পাখি, শৃঙ্খলমুক্ত।” সেই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন পাহাড়ের এই বিধায়ক। 


```