Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

রেলের চাকরি না ছেড়েই রাজনীতিতে? বিপাকে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন, ইস্তফা নিয়ে আইনি জট!

রেলের চাকরি থেকে সঠিকভাবে ইস্তফা না দেওয়ায় রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন আইনি জটিলতায়।

রেলের চাকরি না ছেড়েই রাজনীতিতে? বিপাকে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন, ইস্তফা নিয়ে আইনি জট!

স্বপ্না বর্মন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 March 2026 00:25

দ্য ওয়াল ব্যুরো: রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) তথা আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মনকে (Swapna Barman) ঘিরে তৈরি হল আইনি জটিলতা। রেলের চাকরি থেকে ইস্তফা না দিয়েই গত ২৭ ফেব্রুয়ারি তিনি তৃণমূলে যোগ দেন বলে অভিযোগ। এর জেরেই তাঁর প্রার্থী পদ নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বপ্না বর্মন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপ্টাথলিট। ২০১৮ এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি অর্জুন পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। তবে রাজনীতির ময়দানে নামার সঙ্গে সঙ্গেই বিতর্কের মধ্যে পড়েছেন। তৃণমূলের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে স্বপ্নার ব্যাপারে জটিলতা বাড়াচ্ছে রেল। উত্তরবঙ্গের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করারও জবাব পাবে বিজেপি।


রেলের তরফে অভিযোগ, চাকরি বজায় রেখেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় শৃঙ্খলাভঙ্গ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গত ৯ মার্চ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এরপর ১৬ মার্চ স্বপ্না বর্মন ইস্তফা দিলেও, চলতি ডিপার্টমেন্টাল এনকোয়ারির কারণে তা গ্রহণ করা হয়নি বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে স্বপ্না বর্মন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন। বৃহস্পতিবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে রেলের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলাকালীন ইস্তফা গ্রহণ করা যায় না। তবে স্বপ্না যদি নিজের দোষ স্বীকার করেন এবং অবসরকালীন কোনও সুবিধা দাবি না করেন, তাহলে তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ভাবা যেতে পারে।

ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার আদালতে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বিষয়টি বিকেল ৫টার মধ্যে জানানো হবে। তবে সেই নির্দেশ মানা হয়েছে কি না, তা তাঁর জানা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এদিন আদালতে উপস্থিত থাকলেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি স্বপ্না বর্মন। তবে তাঁর আইনজীবী সাংবাদিকদের বলেন, আদালত নির্দেশ দিয়েছে ১৬ তারিখের ইস্তফাপত্র ছাড়াও নতুন করে একটা ইস্তফাপত্র দিতে হবে। আর কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত হল, ক্যাজুয়াল লিভে থাকাকালীন তিনি যে বেতন নিয়েছেন, তা ফেরত দিতে হবে। আর উনি কোনও অবসরকালীন সুবিধা পাবেন না। এটা মেনে নিলেই রেল তাঁর ইস্তফা গ্রহণ করে নেবে।  
মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।


```