Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইনের পাল্টা শুভেন্দুর ইমেল, বিতর্ক তুঙ্গে

 শুভেন্দু অধিকারীর মতে, এই হেল্পলাইন বাস্তবে বিভ্রান্তি ছড়ানোর হাতিয়ার। তাঁর দাবি, “ভূ-ভারতের কোনও প্রান্তে হিন্দু বাঙালি বা হিন্দু শরণার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন না। বরং পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরাই পুলিশি হেনস্থার শিকার।”

পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইনের পাল্টা শুভেন্দুর ইমেল, বিতর্ক তুঙ্গে

শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 July 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের সহায়তায় রাজ্য পুলিশের নতুন হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (West Bengal Police helpline) ঘোষণার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। পুলিশের উদ্যোগের পাল্টা ইমেল আইডি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় ইমেল আইডি প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পুলিশের এই উদ্যোগ আসলে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত"।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া বা নিগ্রহের মুখে পড়া পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে সাহায্য করতেই চালু হয়েছে নতুন হেল্পলাইন নম্বর— ৯১৪৭৭২৭৬৬৬। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা ও সমস্যার বিস্তারিত বিবরণ পাঠালে রাজ্য পুলিশ প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবে।

তবে শুভেন্দু অধিকারীর মতে, এই হেল্পলাইন বাস্তবে বিভ্রান্তি ছড়ানোর হাতিয়ার। তাঁর দাবি, “ভূ-ভারতের কোনও প্রান্তে হিন্দু বাঙালি বা হিন্দু শরণার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন না। বরং পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরাই পুলিশি হেনস্থার শিকার।”

তিনি আরও লেখেন, “যাঁরা পশ্চিমবঙ্গে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন, তাঁরা আমাকে ইমেল করতে পারেন। আমি তাঁদের পাশে থাকব।” তাঁর প্রকাশিত ইমেল আইডি— adhikarisuvenduwb1@gmail.com

শুধু তাই নয়, তাঁর আরও আহ্বান, “পশ্চিমবঙ্গের কোনও সচেতন নাগরিক যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের খোঁজ পান, তাহলে সেই তথ্যও ইমেলে পাঠানোর অনুরোধ করছি। আমি সেই তথ্য সঠিক জায়গায় পৌঁছে দেব।”

এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে। শাসক দলের একাংশের মতে, শুভেন্দুর বক্তব্যে সাম্প্রদায়িক বিভাজনের গন্ধ স্পষ্ট। অন্যদিকে, বিরোধীপক্ষ পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে।


```