Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মানুষ বিপদে পড়লে বিজেপি খুশি হয়', বিধানসভায় শুভেন্দুর লাড্ডু বিলি নিয়ে ফিরহাদ, শোভনদেব

ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট।

 'মানুষ বিপদে পড়লে বিজেপি খুশি হয়', বিধানসভায় শুভেন্দুর লাড্ডু বিলি নিয়ে ফিরহাদ, শোভনদেব

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 18 June 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের সেই রায়কে স্বাগত জানিয়ে বুধবার বিধানসভায় লাড্ডু বিলি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা। বিজেপির এমন ভূমিকার তীব্র নিন্দা করল তৃণমূল।

শুভেন্দুদের লাড্ডু বিলি নিয়ে এদিন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আসলে বাংলার সাধারণ মনাুষ বিপদে পড়লে বিজেপি যে খুশি হয়, এই লাড্ডু বিলি থেকে তা স্পষ্ট।" 

ক্ষুব্ধ শোভনদেব বলেন, "কেন লাড্ডু বিলি করছে না ওবিসি নিয়ে রাজ্য সরকার যে সার্কুলার করেছে তারওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। কোর্টের বিরুদ্ধে বলার তো কিছু নেই। কিন্তু এই রায়ের ফলে কত মানুষ চাকরিক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হয়ে গেল, এটা বিজেপির কাছে আনন্দের! হ্যাঁ, হাইকোর্ট ১০০ দিনের কাজ চালু করতে বলেছে, তা নিয়ে যদি বিজেপি মানুষকে লাড্ডু বিলি করত, তাহলেও না হয় কথা ছিল, এতেই ওদের মানসিকতা স্পষ্ট।"

আরও একধাপ এগিয়ে রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিধানসভায় শুভেন্দুদের এই লাড্ডু বিলি অত্যন্ত লজ্জার। কিছু পিছিয়ে পড়া গরিব মানুষ সুযোগ পেত, সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল, তাঁদের সেই সুযোগ নষ্ট হয়ে যাওয়ার জন্য বিজেপি লাড্ডু বিলি করছে এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না।"

ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের সেই রায় সামনে আসতেই বুধবার সোশ্যাল মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বিধানসভায় এবং বিধানসভার গেটে লাড্ডু (Laddu) বিলি করেন বিজেপি বিধায়করা। এরই তীব্র নিন্দা করছেন শাসক দলের মন্ত্রী, বিধায়করা।

অন্যদিকে আগামীকাল কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচন। ওই নির্বাচনে ব্যবহৃত কালি থেকে অন্যান্য ,সামগ্রীর বরাত পেয়েছে গুজরাতের একটি সংস্থা। এ ব্যাপারে এদিন বিধানসভার জিরো আওয়ারে প্রশ্ন তোলেন ফিরহাদ। এ ব্যাপারে তৃণমূল নির্বাচন কমিশনকে চিঠি দিতে পারে বলে খবর।


```