Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিঘার মন্দিরের পাশ থেকে উধাও 'জগন্নাথ ধাম' ফলক! শুভেন্দুর দাবি খারিজ করলেন রাধারমণ, অখিলরা

অখিলের সুরেই দিঘার মন্দিরে দায়িত্বপ্রাপ্ত ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসও বলেন, "অনুষ্ঠানের পর দিনই ওই কাঠামো সরানো হয়েছে। এ নিয়ে বিতর্কের কী আছে!"

দিঘার মন্দিরের পাশ থেকে উধাও 'জগন্নাথ ধাম' ফলক! শুভেন্দুর দাবি খারিজ করলেন রাধারমণ, অখিলরা

দিঘার মন্দিরের ফলক নিয়ে শুভেন্দুর পোস্ট।

শেষ আপডেট: 5 May 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: পুরী (Puri) এবং দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath temple ) মধ্যে সমতার ধারণা তৈরি করতে রাজ্য অনৈতিক উপায় অবলম্বন করেছে বলে আগেই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার দিঘার মন্দিরের অদূরে জাতীয় সড়কের পাশে থাকা ‘জগন্নাথ ধাম’ লেখা নীল রঙের সেই বড় কাঠামো সরিয়ে দেওয়া নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করলেন বিরোধী দলনেতা।

টুইটে শুভেন্দুর দাবি, দিঘার মন্দিরে জগন্নাথের কাঠ ব্যবহার নিয়ে পুরীর সেবাইত প্রথমে যে বক্তব্য বলেছিলেন, সাতদিনের মধ্যে তার জবাব চেয়েছে পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ)। সেই সঙ্গে টুইটে শুভেন্দু লিখেছেন, "পুরী এবং দিঘার মধ্যে সমতার ধারণা তৈরি করতে অনৈতিক উপায় অবলম্বন সংক্রান্ত এই সমস্ত বিতর্কের মধ্যে, দিঘার মন্দিরের পাশ থেকে 'জগন্নাথ ধাম' লেখা সরানো হয়েছে!"

পর্যবেক্ষকদের অনেকের মতে, পুরী এবং দিঘার মন্দিরের একই নাম (ধাম) নিয়ে বিতর্কের জেরেই রাজ্য দিঘার মন্দিরের পাশ থেকে ধাম শব্দটি সরিয়ে ফেলেছে। যদিও শুভেন্দুর দাবি নসাৎ করে তৃণমূলের স্থানীয়  বিধায়ক অখিল গিরি বলেন, ‘‘যে কাঠামোটির কথা বলা হচ্ছে ওটি মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে তৈরি করা হয়েছিল। এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।"

অখিলের সুরেই দিঘার মন্দিরে দায়িত্বপ্রাপ্ত ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসও বলেন, "অনুষ্ঠানের পর দিনই ওই কাঠামো সরানো হয়েছে। তবে মূল মন্দির-সহ সর্বত্রই ধাম লেখা আছে। এ নিয়ে এত বিতর্কের কী আছে!"

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দয়িতাপতি যিনি দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি প্রথমে বলেছিলেন, ২০১৫ সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দিঘায় জগন্নাথের বিগ্রহ। তাঁর এই দাবি ঘিরে হইচই সৃষ্টি হয়।

পরে অবশ্য ওড়িশায় পৌঁছে তিনি দাবি করেছিলেন, নবকলেবরে ব্যবহৃত কাঠ নয়, অন্য একটি নিম গাছের কাঠ দিয়ে দিঘায় জগন্নাথের বিগ্রহ বানানো হয়েছে।

এই ইস্যুতে সোমবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট কথা, 'নিম কাঠ চুরি করে জগন্নাথ ধাম তৈরি করতে হবে, এমন অবস্থা হয়নি।' 


```