Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতা পুলিশের বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, কী অভিযোগ?

বিজেপি নেতা আরও লেখেন, '২০১৬ সালের এসএসসি নিয়োগ-দুর্নীতির (SSC Recruitment Scam) শিকার এই চাকরিহারা শিক্ষকেরা শান্তিপূর্ণভাবেই নবান্নের উদ্দেশে মিছিল করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। 

কলকাতা পুলিশের বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, কী অভিযোগ?

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 31 May 2025 21:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Railway Minister Ashwini Vaishnaw) চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অভিযোগ, চাকরিহারা শিক্ষকদের ধরার নাম করে স্টেশনে সাধারণ মানুষদেরও হেনস্থা করা হচ্ছে।

নিজের এক্স হ্যান্ডেলেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পোস্টে লেখেন, 'গতকাল ৩০ মে, ২০২৫, কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদহ রেল স্টেশনে প্রবেশ করায় হরানির শিকার হয়েছেন নিরীহ যাত্রীরা। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের চিহ্নিত করতে গিয়ে একে একে যাত্রীদের নাম পরিচয় জানতে শুরু করে পুলিশ। এমনকি যাত্রীদের নির্বিচারে মারধর করা হয়। কয়েকজনকে আটকও করা হয়েছে। যারা কোনওভাবেই আন্দোলনের অংশ ছিলেন না।

বিজেপি নেতা আরও লেখেন, '২০১৬ সালের এসএসসি নিয়োগ-দুর্নীতির (SSC Recruitment Scam) শিকার এই চাকরিহারা শিক্ষকেরা শান্তিপূর্ণভাবেই নবান্নের উদ্দেশে মিছিল করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এমনকি টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।' এই ঘটনাটিকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে রেলওয়ের এক্তিয়ার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর আরও অভিযোগ, 'এই প্রথমবার নয়। ২০২২ সালে বিজেপির নবান্ন অভিযানের সময় বাংলার বেশ কয়েকটি রেল স্টেশনে এবং ২০২৩-২৪ সালে টেট পরীক্ষার্থী এবং অন্যান্য বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আটকাতে মেট্রো স্টেশনগুলিতেও চড়াও হয়েছিল পুলিশের দল।'

শিয়ালদহ ডিআরএম-এর কাছে বিষয়টি জানানো হলেও  এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ২০১৬-র সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এরপর জল গড়িয়েছে বহুদূর। শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকেরা। পরে সেখান থেকেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথাও ছিল। পুলিশের থেকে অনুমতি নেওয়া থাকলেও মিছিল শুরু আগেই ধরপাকড় শুরু হয়। শিয়ালদহ রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে একে একে শিক্ষকদের খুঁজে আটক করা হয় বলে অভিযোগ ছিল আন্দোলনকারীদের।  

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের জুলুমের অভিযোগে রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teachers)। ওই মিছিলে নাগরিক সমাজেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল সাংবাদিক বৈঠকে পুলিশকে কটাক্ষকে চাকরিহারা শিক্ষকরা বলেছিলেন, "আজ যেভাবে আমাদের আন্দোলন থামাতে পুলিশ শহরজুড়ে  তল্লাশি চালাচ্ছিল। এটা যদি আগে চালাতো তাহলে কোনো দুর্নীতিই হতো না। আমাদেরও এভাবে রাস্তায় নামতে হতো না।"


```