Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি এইমসে গিয়ে দেখে এলেন শুভেন্দু

কলকাতার হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্স করে দিল্লির এইমসে স্থানান্তর করা হয়।

কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি এইমসে গিয়ে দেখে এলেন শুভেন্দু

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 28 June 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ (AIIMS) গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suevndu Adhikari)।

কলকাতার হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্স করে দিল্লির এইমসে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর চিকিৎসায় ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড। ইতিমধ্যে তাঁকে দেখে এসেছেন বিজেপি একাধিক শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু অধিকারীও গেছিলেন। শনিবার তিনি দিল্লির এইমসে গিয়ে তাঁকে দেখে এলেন।

শনিবার অভিজিৎকে দেখে শুভেন্দু অধিকারী জানান, “আমি এটা জানাতে পেরে আনন্দিত যে অভিজিৎবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্য কামনায় মা কালীর চরণে প্রার্থনা করছি।” এই মন্তব্য করার পাশাপাশি তিনি সাক্ষাতের একটি ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে।

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বের একাংশ সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খবর নিচ্ছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকেও প্রতিদিন এইমসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, লোকসভার সচিবালয়ও হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগে রয়েছে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের উন্নতি আগেই জানিয়েছিল বিজেপির একটি সূত্র। গত সপ্তাহেই তাঁকে আইসিইউ থেকে সরিয়ে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়। দিল্লি এইমসে ভর্তি হওয়ার পর নতুন করে তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিসে আক্রান্ত। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। 


```