Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জোর করে লোক আনিয়েছে, ২১ জুলাই কোনও সভা নাকি', উত্তরকন্যা অভিযানের আগে কটাক্ষ শুভেন্দুর

এবারের শহিদ-সভা গত বছরের তুলনায় একটু অন্যরকম। সময়ে নির্বাচন হলে আগামী বছর এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে বাংলায়। তাই একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা করে ছাব্বিশের ভোটের কৌশল ও দিশা দেখাবেন তা অনিবার্য। 

'জোর করে লোক আনিয়েছে, ২১ জুলাই কোনও সভা নাকি', উত্তরকন্যা অভিযানের আগে কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 July 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই (21 July) কর্মসূচির জন্য হাজার হাজার মানুষ এখন কলকাতায় জমা হয়েছে। এদিকে আজই বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijan) করবে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই সকালে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তার আগে কটাক্ষ করে গেছেন শাসক শিবিরের এই কর্মসূচিকে।

বিজেপি (BJP) তথা বিরোধীরা অভিযোগ করে আসে যে, তৃণমূল (TMC) এই শহিদ স্মরণ সভা আদতে রাজনৈতিক কর্মসূচি। এর সঙ্গে শহিদদের পরিবারের পাশে থাকার কোনও সম্পর্কই নেই। উত্তরকন্যা অভিযানে যাওয়ার আগে আবারও একই কথা বললেন শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, ২১ জুলাই আদতে কোনও সভাই নয়। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এটা কোনও সভা নয়, পাগলু ডান্স হবে।'

এবারের শহিদ-সভা গত বছরের তুলনায় একটু অন্যরকম। সময়ে নির্বাচন হলে আগামী বছর এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে বাংলায়। তাই একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা করে ছাব্বিশের ভোটের কৌশল ও দিশা দেখাবেন তা অনিবার্য। তবে শুভেন্দু কটাক্ষ, 'জোর করে লোক আনিয়েছে। ২১ জুলাই কোনও সভা নয়। বহু মানুষ অনেক রেল স্টেশনে এসে ফিরেও চলে গেছে।'

কসবা কাণ্ডের প্রতিবাদে সভা করার সময়ে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযানের ঘোষণা করেছিলেন। এই ইস্যুটি নিয়ে আদালতের চক্কর কাটতে হয়েছে গেরুয়া শিবিরকে। তবে শেষমেশ অনুমতি মিলেছে এই কর্মসূচি করার। তবে শুভেন্দু মনে করেন, এবার এই কর্মসূচি ঘিরে কোনও গন্ডগোল হবে না। বিরোধী দলনেতার স্পষ্ট কথা, বিজেপির সংস্কৃতিতে নেই কোনও জায়গায় কোনও ঝামেলা করার। ২০২০ সালের উত্তরকন্যা অভিযানে একটি ঘটনা ঘটেছিল বটে, তবে এবার তেমন কিছু হবে না বলেই আশা।


```