Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: ‘আমাদের মেয়েও শহিদ’, ২১ জুলাইয়ের আগের রাতে সোদপুরের মশাল মিছিলে নির্যাতিতার বাবা

২১ জুলাইয়ের আগের রাতে সোদপুরের পথে নামল মানুষ। বছর ঘুরতে চলল বিচার পায়নি নির্যাতিতা। 

RG Kar: ‘আমাদের মেয়েও শহিদ’, ২১ জুলাইয়ের আগের রাতে সোদপুরের মশাল মিছিলে নির্যাতিতার বাবা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 July 2025 23:13

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের আগের রাতে সোদপুরের পথে নামল মানুষ। বছর ঘুরতে চলল বিচার পায়নি আরজিকরের নির্যাতিতা। মিছিলে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবার।

নির্যাতিতার বাবার কথায়, ‘আমরা মনে করি, আমাদের মেয়েও শহীদ হয়েছে। কাল ২১ জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী এই নিয়ে কী বলেন সেটাই দেখার।’

২১ জুলাইয়ের আগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-মিটিং চললেও, এক অন্যরকম বার্তা মিলল রবিবার রাতে সোদপুর থেকে। আরজিকরের নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবার পথে নামল প্রতিবাদে, তাঁদের দাবি— "আমাদের মেয়েও শহিদ।"

গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক ছাত্রীর নিথর দেহ। তদন্তে উঠে আসে, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে খুন করা হয়েছিল তাঁকে। দীর্ঘ তদন্ত ও শুনানির পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজা দিলেও, পরিবার সন্তুষ্ট নয়। 

প্রসঙ্গত, আরজি করের ঘটনার তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নামলেও কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর চার্জশিটে শুধুমাত্র সঞ্জয়েরই নাম উল্লেখ করা হয়। পরে সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়া নিয়েই আদালতে দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। বিষয়টি আদালতে বিচারাধিন। এরই মধ্যে নির্যাতিতার মৃত্যুর এক বছরের মুখে দোষীদের শাস্তির দাবিতে নতুন করে জনতাকে পথে নামার আহ্বান জানান হল সোদপুরের রবিবারের সভা থেকে।

তাঁদের অভিযোগ, “সঞ্জয় রায় একা ছিল না। আরও অনেকে ছিল সেই রাতে। তারা আজও ধরা ছোঁয়ার বাইরে। বিচার এখনও অপূর্ণ।”

এই প্রেক্ষিতেই রবিবার সন্ধ্যায় সোদপুরের রাস্তায় মিছিল করল নির্যাতিতার পরিবার ও তাদের সমর্থকেরা। হাতে ব্যানার, পোস্টার, মুখে একটাই স্লোগান— “আসল দোষীরা কোথায়?”

মিছিলে অংশ নিয়ে নির্যাতিতার বাবা বলেন, “২১ জুলাই শহিদ দিবস। আমরাও শহিদ পরিবার। যারা দোষীদের আড়াল করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। মুখ্যমন্ত্রী কাল কী বলেন, সেদিকেই তাকিয়ে আছি।”

এখন দেখার একুশে জুলাই এর মঞ্চ থেকে এ ব্যাপারে শাসক দল কোনও বার্তা সামনে আনে কিনা।


```