Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মমতার আমলে মা-বোনেরা সুরক্ষিত নয়', কয়েক সপ্তাহ ধরে 'কন্যা সুরক্ষা যাত্রা' করবেন শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা আগেই অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা শিক্ষাঙ্গনকে কলুষিত করছে।

'মমতার আমলে মা-বোনেরা সুরক্ষিত নয়', কয়েক সপ্তাহ ধরে 'কন্যা সুরক্ষা যাত্রা' করবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 29 June 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: "বাংলায় কোনও কন্যা, বোন, মেয়ে, মা কেউ নিরাপদ নন। হাঁসখালি থেকে শুরু করে কালিয়াগঞ্জ, আরজি কর, সমস্ত ঘটনায় মুখ্যমন্ত্রী বলে এসেছেন, লাভ-অ্যাফায়ার, অন্তঃসত্ত্বা। টাকা দিয়ে দিলেই নাকি হয়ে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যতক্ষণ না সরানো হবে ততক্ষণ কেউ নিরাপদ নয়।" কসবার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বিঁধতে ছাড়েননি দিঘার রথযাত্রা নিয়েও। বলেন, "দিঘা ফাঁকা দেখে পালিয়ে গিয়েছেন মমতা। রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।"

রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "কসবাতে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহে যত আমার কর্মসূচি হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা করব।"

রাজ্যের বিরোধী দলনেতা আগেই অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। কসবার ঘটনার পরপরই তিনি দাবি করেন, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণই করছে সমাজবিরোধীরা।

আরজি করের ঘটনায় সারা রাজ্যজুড়ে প্রতিবাদ হয়েছিল। দেশ তথা বিদেশেও তার রেশ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই ঘটনার ১০ মাসের মাথায় আবার কলেজের মধ্যেই গণধর্ষণের ঘটনা একই প্রশ্ন তুলে দিয়েছে, নারী নিরাপত্তা কোথায়? শুভেন্দু অধিকারী স্পষ্টত মনে করছেন, মূল কাজটা না করলে এই পরিস্থিতির বদল ঘটবে না।

তাঁর সাফ কথা, "এর প্রতিকার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। না হলে যা চলছে তা চলতেই থাকবে, কোনও দিনই থামবে না। তিনদিনের মিছিল, পাঁচটা টক-শো করে কোনও লাভ হবে না।"


```