Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'জানেন ৩৫ শতাংশ রেগে যাবে, তাই ক্ষমা চাননি', মতুয়া বিতর্কে মহুয়াকে খোঁচা শুভেন্দুর

নিজের মন্তব্যের প্রতি অনড় রয়েছে তৃণমূল সাংসদ। তাঁর সাফ কথা, তিনি কিছু ভুল বলেননি, বরং তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করছে বিজেপি।

'জানেন ৩৫ শতাংশ রেগে যাবে, তাই ক্ষমা চাননি', মতুয়া বিতর্কে মহুয়াকে খোঁচা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 September 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সরব হয়েছে মতুয়াদের (Matua) একাংশ। থানায় অভিযোগ তো দায়ের হয়েছেই, তৃণমূল সাংসদ (TMC MP) মমতাবালা ঠাকুরের অনুগামীরাও শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এতকিছুর পরও ক্ষমা চাননি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কেন, সেই ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কৃষ্ণনগরের (Krishnanagar) একটি সভা থেকে মহুয়াকে বলতে শোনা যায়, “সারা বছর তৃণমূল, আর ভোটের সময় সনাতনী! এটা কী অঙ্ক ভাই?” এখানেই না থেমে তিনি বলেন, “কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে! তখন কী হয়?” অভিযোগের সুরে বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডারে অন্যদের তুলনায় তফসিলি জাতি, জনজাতির মহিলারা বেশি টাকা পান। তাও মতুয়া প্রধান বিভিন্ন বুথে তৃণমূলকে ভোট দেওয়া হয় না।

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই, মতুয়া সমাজে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। ঠাকুরবাড়ির বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তীব্র নিন্দা করেন মহুয়ার। এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। আর শুক্রবার সেই বিতর্কের আগুনে আরও ঘি ঢাললেন শুভেন্দু।

জনসভা থেকে তিনি বলেন, মহুয়া মৈত্র ক্ষমা চাননি কারণ তাঁর মাথায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। শুভেন্দুর কথায়, ''মহুয়া ক্ষমা চাননি কেন, কারণ তিনি মমতার ছোট বোন। তিনি জানেন, ক্ষমা চাইলে ৩৫ শতাংশ রেগে যাবে। তাই সনাতনীদের যতখুশি আক্রমণ করা যায়।''

যদিও নিজের মন্তব্যের প্রতি অনড় রয়েছে তৃণমূল সাংসদ। তাঁর সাফ কথা, তিনি কিছু ভুল বলেননি, বরং তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করছে বিজেপি। মহুয়া এও মনে করান, বনগাঁ, কৃষ্ণনগর টাউন কোনওটাই তৃণমূল জেতেনি, তবে সেখানে উন্নয়নের কাজ থেমে নেই। 

তৃণমূলের অন্দরে অবশ্য মহুয়ার মন্তব্য নিয়ে বরাবরই অস্বস্তি ছিল। আগেও তাঁর মা কালী বিষয়ক মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। তখন দল কৌশলে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) লেখা এক খোলা চিঠিতে (Letter to Chief Miniter) ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর সাধারণ সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী অভিযোগ করেন, মহুয়ার মন্তব্য মতুয়া ও নমঃশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। চিঠিতে দাবি, ‘‘আচারমালা’’ নিয়ে কটাক্ষ করে মহুয়া ‘কাঠের মালা’ বলে যা বলেছেন, তা ঘোরতর অবমাননাকর।


```