Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন, পাকিস্তানের নির্দেশে সব হচ্ছে', শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু

রাজ্যের হওয়া এসআইআর ইস্যুতে সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ''যারা আজ আত্মপক্ষ সমর্থন না করে এই রায় দিলেন তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে।''

'বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন, পাকিস্তানের নির্দেশে সব হচ্ছে', শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু

শুভেন্দু অধিকারী এবং শেখ হাসিনা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Bangladesh Ex PM) শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে শোনার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কার্যত ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, রাজ্য তথা ভারতের সংস্কৃতি রক্ষা করতেন হাসিনা। তাঁকে যারা এমন সাজা দিয়েছে তাদের অবস্থা ভাল হবে না।

রাজ্যের হওয়া এসআইআর (SIR in West Bengal) ইস্যুতে সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শেখ হাসিনা (Sheikh Hasina) প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ''যারা আজ আত্মপক্ষ সমর্থন না করে এই রায় দিলেন তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের (Pakistan) নির্দেশে এইসব হয়েছে।''

পাশাপাশি হাসিনাকে প্রশংসায় ভরিয়ে তিনি আরও বলেন, ''হাসিনা উদারচেতা। বাঙালি সংস্কৃতিকে (Bengali Culture) রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। অবিভক্ত বাংলার ঐতিহ্য রক্ষা করার কাজ করতেন তিনি।'' শুভেন্দুর কথায়, এমন একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলে রাজনীতির বাইরে গিয়ে একজন বাঙালি হিসেবে তাঁর প্রতিক্রিয়া হবে। কিন্তু বিদেশ ইস্যুতে তিনি আর মন্তব্য করবেন না।

তবে যে বিজেপি বাংলাদেশি মুসলিমদের তাড়ানোর কথা বলছে তাঁরা হাসিনাকে নিয়ে চুপ কেন - এই প্রশ্নের উত্তর শুভেন্দুর স্পষ্ট জবাব, উনি বৈধভাবে রাজনৈতিক আশ্রয় (Political Shelter) নিয়ে ভারতে রয়েছেন। এর আগে বঙ্গবন্ধু, দলাই লামা সবাইকেই এভাবে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু যারা ভিসা (Visa) শেষ হওয়ার পরও দেশে রয়ে গেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দৌলতে বাংলায় ঢুকে পড়েছেন, তাদের সরানোর কথা বলা হয়েছে।

এদিকে, মৃত্যুদণ্ডের রায়কে প্রহসনের বিচার বলেছেন শেখ হাসিনা (Sheikh Hasina News)। তাঁর কথায়, এই রায়ে ‘কারসাজি করা হয়েছে’, ‘আগেই ঠিক করে রাখা ছিল’। তা ছাড়া এই রায়কে ‘গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন তিনি। রায় ঘোষণার পর ভারত থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন - তাঁকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি (Sheikh Hasina Verdict)।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটি অনির্বাচিত সরকার—যার জনগণের কোনো ম্যান্ডেট নেই—তারা বেআইনি ট্রাইব্যুনাল বসিয়ে বিচার করছে। সঠিক, নিরপেক্ষ আদালতের সামনে দাঁড়াতে আমি ভয় পাই না। যেখানে প্রমাণ নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হবে।


```