Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Suvendu Adhikari: নবান্ন অভিযানে 'মিথ্যে' মামলার অভিযোগ, শুভেন্দুর নিশানায় সিপি মনোজ ভার্মা

 সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিথ্যে মামলার অভিযোগ তোলার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নিশানায় আনেন তিনি।

Suvendu Adhikari: নবান্ন অভিযানে 'মিথ্যে' মামলার অভিযোগ, শুভেন্দুর নিশানায় সিপি মনোজ ভার্মা

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের বর্ষপূর্তিতে বিচারের দাবিতে হওয়া 'নবান্ন অভিযান'-এ (Nabanna Abhijan) একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য ও বিশৃঙ্খল সৃষ্টি করার অভিযোগ। ইতিমধ্যেই দু'জন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিথ্যে মামলার অভিযোগ তোলার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নিশানায় আনেন তিনি।

সোমবার সল্টলেকে বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ৯ অগস্ট আরজি করের নির্যাতিতার পরিবারের ডাকে 'অরাজনৈতিক' নবান্ন অভিযান হয়েছিল। যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির বিধায়ক, সাংসদ, যুবনেতা, মহিলা মোর্চার উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল। শুভেন্দুর অভিযোগ, 'সাঁতরাগাছি পয়েন্টে কোনও বিশৃঙ্খলতার ঘটনা হয়নি, পুলিশ মিথ্যে মামলা দিয়েছে। হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছিল, পুলিশ জলকামান ব্যবহার করেছে। রানিগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছে, তাঁরা জামিনও পেয়েছেন।'

নবান্ন অভিযানের দিন দুয়েক পরই পুলিশের পরিবারের সদস্যরা সাংবাদিক বৈঠক করেন। অভিযোগ ছিল, নবান্ন অভিযানে মার খেতে হয়েছে পুলিশকে, অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আর এই ইস্যুতে মূলত বিরোধী রাজনৈতিক দল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'দায়ী' করেছেন তাঁরা। এনিয়ে কথা বলতে গিয়ে সিপি মনোজ কলকাতার সিপি মনোজ ভার্মাকে নিশানায় আনেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, 'অভয়ার মায়ের উপর অত্যাচার করিয়েছেন সিপি।'

পুলিশি পরিবারের সাংবাদিক বৈঠক নিয়ে কিছু ছবি, ভিডিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সাংবাদিক বৈঠকের আগে মহিলাদের সব শিখিয়ে দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি, শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করা হবে বলে ৮টা নতুন পোস্ট তৈরি করা হয়েছে। দেড় বছরে তিনবার প্রোমোশন করিয়ে কয়েকদিন আগেই ডিসি করা হয়েছে। তিনি জানান, বেআইনিভাবে এই কাজ করা হয়েছে। শীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এনিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি এও জানান, এই ইস্যু নিয়ে আজ বিকেলেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তাঁরা। 


```